শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » পিসিপি’র তবলছড়ি কলেজ শাখার কাউন্সিল অনুষ্টিত
প্রথম পাতা » খাগড়াছড়ি » পিসিপি’র তবলছড়ি কলেজ শাখার কাউন্সিল অনুষ্টিত
রবিবার ● ১৮ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পিসিপি’র তবলছড়ি কলেজ শাখার কাউন্সিল অনুষ্টিত

---

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)“রাষ্ট্রীয় সেনা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্র আন্দোলন জোরদার করুন , পার্বত্য চট্টগ্রামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দমনমূলক ‘১১ নির্দেশনা’ অন্যায়-ধরপাকড়, বাড়ি বাড়ি তল্লাশি, নারী ধর্ষণ, খুন ও ভূমি বেদখলের প্রতিবাদে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হোন” এই আহ্বানে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ( পিসিপি)-এর তবলছড়ি গ্রীন হিল কলেজ শাখার ১ম কাউন্সিল সম্পন্ন হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক উগ্য মারমার সভাপতিত্বে ও দিপংকর ত্রিপুরার সঞ্চালনায় কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন পিসিপি(প্রসিত গ্রুপ) খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি অমল ত্রিপুরা, গুইমারা উপজেলা শাখার সভাপতি সমর জ্যোতি চাকমা ও বড়নাল ইউনিয়ন শাখার সভাপতি রিপ্রুচাই মারমা প্রমূখ।  অধিবেশন শুরুতে সকল শহীদের শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

কাউন্সিল অধিবেশনে বক্তারা বলেন, সরকার অগণতান্ত্রিক দমনমূলক ১১ নির্দেশনা জারির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে সেনা শাসনকে বৈধতা দিয়ে নিরীহ পাহাড়ি জনগণের উপর ব্যাপকভাবে দমন- পীড়ন-নির্যাতন ও অন্যায় ধর-পাকড় চালিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত নারী ধর্ষণ, নির্যাতনের ঘটনাও ঘটছে। এসব নিপীড়ন-নির্যাতন, ভূমি বেদখল, নারী ধর্ষণসহ সকল অন্যায়ের বিরুদ্ধে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।  জাতির ক্রান্তি লগ্নে সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পিসিপির পতাকাতলে সমবেত হয়ে আন্দোলন সংগ্রামকে জোরদার করার জন্য বক্তারা ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।

পরে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে উগ্য মারমাকে সভাপতি, অংপ্রু মারমাকে সাধারণ সম্পাদক ও ওপেন জ্যোতি ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষণা করা হয়। জেলা কমিটির সাধারণ সম্পাদক সুনীল ত্রিপুরা নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।(প্রস বিজ্ঞপ্তি)





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)