শুক্রবার ● ২ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত : আহত ১
রাউজানে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত : আহত ১

ষ্টাফ রিপোর্টার :: (১১ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৩৩মিঃ) চট্টগ্রাম-রাঙামাটি সড়কে রাউজান বাস ষ্টেশনের পাশে ইট ভর্তি ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে ৷ ২৬ আগষ্ট শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম - রাঙামাটি সড়কে রাউজান খাদ্য গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে ৷ নিহতের নাম বিশ্বজিত দাশ (৪০)৷ তার বাড়ী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ৷ নিহতের সাথে থাকা মোটর সাইকেলের অপর আরোহীকে মারাত্মক আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ৷ তার অবস্থা আশংকা জনক, নাম জানা যায়নি ৷
ট্রাক মোটর সাইকেল সংঘর্ষে ট্রাকের চাকার সাথে লেগে প্রায় ৩০ মিটার দুরে হিছড়ে ফেলে দিলে মোটর সাইকেল আরোহী বিশ্বজিত দাশের দুর্ঘটনাস্থলে মৃত্যুঘটে ৷ ঘাতক ট্রাক চট্টমেট্রো ট ১১-০৬৫৩৷ জানা গেছে ট্রাকটির মালিকের বাড়ি রাঙ্গুনীয়ার ইসলামপুর গ্রামে৷
রাউজান থানার উপ পরিদর্শক এএসআই আসাদুল্লাহ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে বলেন, রাউজান থানা পুলিশের একটি টহলদল রাউজান রবার বাগান এলাকায় অবস্থান করছিলো সন্ধ্যা ৬টার দিকে আমরা জানতে পারি যে, ইট ভর্তি ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে ৷
ইট ভর্তি ট্রাকটির চালক পলাতক তবে ট্রাকটি পুলিশ আটক করেছে ৷





উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার