শুক্রবার ● ২৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে কাউপুর উন্নয়ন কাজের উদ্বোধন
বিশ্বনাথে কাউপুর উন্নয়ন কাজের উদ্বোধন
বিশ্বনাথ প্রতিনিধি :: (১১ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত৯.৫৭মিঃ) সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, এলাকাবাসীর সার্বিক সহযোগীতা ছাড়া কোন এলাকার উন্নয়ন সম্ভব নয়৷ যে কোন উন্নয়নে প্রয়োজন এলাকাবাসীর সহযোগীতা৷ জনগণের প্রাপ্য অধিকার জনগণের মধ্যে বিলিয়ে দেওয়া হচ্ছে জনপ্রতিনিধি হিসেব আমার প্রধান কাজ৷ সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালনে কাজ করছি৷ তাই আশা করি নির্দিষ্ঠ সময়ের মধ্যে উপজেলার প্রত্যেক গ্রামেই উপজেলা পরিষদের উদ্যোগে কিছু না কিছু উন্নয়ন কর্মকান্ড বাসত্মবায়ন করা যাবে৷ তিনি গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ ও কাউপুর গ্রামবাসীর যৌথ উদ্যোগে নির্মিত’পূর্ব কাউপুর সড়ক’র ইটসলিং কাজের উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন৷ গ্রামের প্রবীন মুরব্বী মতি লাল দে’র সভাপতিত্বে ও বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির কোষাধ্যৰ নবীন সুহেল’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আফিজ আলী, পাৰিক বিশ্বনাথ বার্তার সম্পাদক মোসাদ্দেক হোসেন সাজুল৷
এসময় উপস্থিত ছিলেন মুসলিম আলী, শ্যামল দে, আবদুল খালিক, বিকাশ দে, শাহ ফয়ছল আহমদ, শুভ্র দে, জুয়েল আহমদ, জুবের আহমদ, মাজহারুল ইসলাম, ফয়জুল ইসলাম, জাহেদ আহমদ প্রমুখ৷
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোড়া বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাহফুজ আহমদ রাজু৷





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ