শনিবার ● ২৭ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঝিনাইদহে চিনিকলে ৩৩ কোটি টাকার চিনি অবিক্রিত: বেতন-বোনাস নিয়ে শঙ্কিত ৬০০ শ্রমিক
ঝিনাইদহে চিনিকলে ৩৩ কোটি টাকার চিনি অবিক্রিত: বেতন-বোনাস নিয়ে শঙ্কিত ৬০০ শ্রমিক
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের উত্পাদিত দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম ভারি শিল্প প্রতিষ্ঠানে প্রায় ৩৩ কোটি ১২ লাখ টাকার ৬,৯০০ মেট্রিকটন চিনি অবিক্রিত অবস্থায় গুদামে পড়ে রয়েছে৷ চিনি বিক্রি না হওয়ায় চলতি মাসের বেতন ও ঈদুল আযহার বোনাস পাওয়া নিয়ে শ্রমিক কর্মচারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে৷
মোবারকগঞ্জ চিনিকল সুত্রে জানা যায়, ২০১৪-২০১৫ আখ মাড়াই মৌসুমে চিনি উত্পাদন হয় ৪ হাজার দুইশত ৩৫ মেট্রিক টন৷ সর্বশেষ ২০১৫-২০১৬ মাড়াই মৌসুমে চিনি উত্পাদনের লক্ষ্যমাত্রা ধরে ৪ হাজার ১২০ মেট্রিক টন তবে উত্পাদন করে করে ৪ হাজার একশত ২৫ মেট্রিক টন৷ গত দুই মাড়াই মৌসুমে উত্পাদিত ৮ হাজার ৩শ ৫৯ মেট্রিক টন চিনির প্রায় সবই অবিক্রিত রয়েছে৷ যার মূল্য প্রায় ৩৩ কোটি টাকা৷
বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও মোচিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান জানান, দেশে অনেক চাহিদা থাকলেও দেশের বাইরে থেকে চিনি আসায় বিক্রেতারা সেই চিনি বিক্রি করছে৷ যার কারনে সুগার মিলের চিনি এখনো পড়ে রয়েছে৷ তিনি আরো জানান, মোবারকগঞ্জ মিলের প্রায় ৬শত শ্রমিক কর্মচারীর আগষ্ট মাসের বেতন ও ঈদ বোনাস বকেয়া রয়েছে৷
মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন বিষয়টি স্বীকার করে জানান, ৩৩ কোটি টাকার চিনি গুদামে পড়ে আছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এটি হেড অফিসের সিদ্ধান্ত, কবে সেটি বিক্রি করা হবে তা এখনও ঠিক হয়নি৷
উল্লেখ্য, ঝিনাইদহের এই মিলটি চালু হবার পর থেকে এ পর্যন্ত প্রায় ১৫০ কোটি টাকা দেনা রয়েছে৷





শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ