শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৭ আগস্ট ২০১৬
প্রথম পাতা » পাবনা » পাকশী হার্ডিঞ্জব্রীজ পয়েন্টে পানি প্রবাহ বৃদ্ধি অব্যাহত
প্রথম পাতা » পাবনা » পাকশী হার্ডিঞ্জব্রীজ পয়েন্টে পানি প্রবাহ বৃদ্ধি অব্যাহত
শনিবার ● ২৭ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকশী হার্ডিঞ্জব্রীজ পয়েন্টে পানি প্রবাহ বৃদ্ধি অব্যাহত

---

ঈশ্বরদী প্রতিনিধি :: (১২ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১০মিঃ) পাকশী পদ্মানদীর হার্ডিঞ্জব্রীজ পয়েন্টে পানি প্রবাহ বৃদ্ধি অব্যাহত রয়েছে৷ এ পয়েন্টে ২৭ আগষ্ট শনিবার সকাল ৬ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের হাইড্রলোজি বিভাগের পানি প্রবাহ রেকর্ড করা হয় ১৪ দশমিক ১৯ মিটার ৷ পানি উন্নয়ন বোর্ডের রেকর্ড অনুযায়ী ৬ সেন্টিমিটার পানি প্রবাহ বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬ সেন্টিমিটার নীচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে৷ গত ২০১৫ সালের এই দিনে (২৭ আগস্ট) হার্ডিঞ্জব্রীজ পয়েন্টে পানি প্রবাহ ছিল ১৩ দশমিক ৭২ মিটার৷ শনিবার মধ্য রাতের মধ্যে পানি প্রবাহ বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে ৷ তবে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ পয়েন্টে শুক্রবার রাত থেকে পানি বৃদ্ধি স্থির হয়েছে৷ এ কারনে এ পয়েন্টে ও পানি প্রবাহ বৃদ্ধি নাও হতে পারে৷ গত ১৮ আগস্ট থেকে পদ্মানদীতে ধীরে ধীরে পানি বাড়তে থাকে৷ ফারাক্কার গেট খুলে দেওয়ার কারণে গত তিনদিনে পানি বৃদ্ধির হার বেড়ে গেছে৷ পানি উন্নয়ন বোর্ড পাবনার হাইড্রলোজি বিভাগ থেকে দেওয়া তথ্যসূত্রে এসব জানাগেছে৷
এদিকে পাকশী পদ্মানদীর হার্ডিঞ্জব্রীজ পয়েন্টে পানি প্রবাহ বৃদ্ধি অব্যাহত থাকায় ঈশ্বরদীর মোলস্নার চর,সাহেব নগর চর ও গোলাপ নগর চরের কয়েকশত বাড়িঘর পানিতে তলিয়ে গেছে৷ এসব এলাকার হাজার হাজার মানুষ ও পশুকুল পানিবন্দি হয়ে পড়েছে৷ হাজার হাজার একর জমির ফসলও তলিয়ে গেছে৷ শুধু তাই নয়,হার্ডিঞ্জব্রীজের উভয় পাড়ে প্রায় দু’কিলোমিটারের জমির ফসলও পানিতে ডুবে গেছে৷ এছাড়াও লৰিকু-া,দাদাপুর,বিলকেদার,কামালপুর,রগড়গড়ি ও চরজাজিরাসহ বিভিন্ন নীচু এলাকায় পানি ঢুকে ফসলের ব্যাপক ৰতি হয়েছে৷ ওদিকে পদ্মায় পানি বৃদ্ধিতে হালদার মাজিদের নৌকা নিয়ে মাছ ধরার ধুম পড়েছে৷ একইভাবে ব্রীজ এলাকায় দর্শনার্থীদেরও আগমন বেড়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)