মঙ্গলবার ● ৬ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » অগ্রণী ব্যাংকের দুয়ার ব্যাংকিং গাবতলী শাখা উদ্বোধন
অগ্রণী ব্যাংকের দুয়ার ব্যাংকিং গাবতলী শাখা উদ্বোধন
আল আমিন মন্ডল,বগুড়া প্রতিনিধি :: (২২ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.২৬মিঃ) অগ্রণী ব্যাংকের দুয়ার ব্যাংকিং বগুড়ার গাবতলী উপজেলা এজেন্ট শাখা ৬ সেপ্টেম্বর মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে৷ চেলোপাড়া অগ্রণী ব্যাংকের উদ্যোগে গাবতলী পৌর সদর এলাকায় আল আমিন কমপ্লেক্স চত্তরে উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খাজা নাজিমুদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
সভায় বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক প্রধান কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আফজাল হোসেন, দুয়ার সার্ভিসেস লিঃ ব্যবস্থাপক পরিচালক সৈয়দ আহম্মেদ রসুল, বগুড়া জোনাল কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার নজরুল ইসলাম, চেলোপাড়া অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, অগ্রণী ব্যাংক দুয়ার ব্যাংকিং গাবতলী উপজেলা এজেন্ট মো. গোলাম মোস্তাফা মিঠু৷
এ সময় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক দুয়ার ব্যাংকিং গাবতলী উপজেলা এজেন্ট অফিস ম্যানেজার সাজেদুল ইসলাম সহিদ, একাউন্ট অফিসার একেএম সম্রাট, ক্যাশিয়ার মিজানুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন প্রমূখ৷
ফিতা কেটে গাবতলী শাখা এজেন্ট অফিস উদ্বোধন করা হয়৷





শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ