শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৭ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলা » ক্রীড়াঙ্গনের সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী র‌্যালি
প্রথম পাতা » খেলা » ক্রীড়াঙ্গনের সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী র‌্যালি
বুধবার ● ৭ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্রীড়াঙ্গনের সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী র‌্যালি

---ক্রীড়া প্রতিবেদক :: (২৩ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় দুপুর ৩.৫৪মিঃ) বুধবার ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকেই সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী র‌্যালি-মানববন্ধন শুরুর আঙিনা বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে বিভিন্ন ক্রীড়া সংশ্লিষ্টরা সমবেত হতে থাকে৷ ক্রমেই এই র‌্যালি সমাবেশে ভিড় বাড়তে থাকে৷ ঠিক ১১টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপির নেতৃত্বে র‌্যালিটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে জিরো পয়েন্ট হয়ে প্রেস ক্লাবে গিয়ে সমাবেশে রূপ নেয়৷ র‌্যালি-মানববন্ধনে জাতীয় ক্রীড়াবিদ-সংগঠক এবং ক্রীড়া সংশ্লিষ্টরা অংশ নেন৷

জাতীয় ক্রীড়া পরিষদ আয়োজিত এই র‌্যালি ও মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক দেওয়ান সফিউল আরেফীন টুটুল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আখতার উদ্দিন আহমেদ, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশেনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামসুর রহমান, বিসিবির পরিচালক নাঈমুর রহমান দুর্জয় এমপি, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, ক্রীড়া পরিষদের কোষাধ্যক্ষ বাদল রায়, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ-সংগঠক, স্বাধীন বাংলা ফুটবল দল, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মোতুজা-মুশফিকুর রহীমসহ অন্যান্য ক্রিকেটাররা, বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, বিভিন্ন সার্ভিসেস দল, বিভিন্ন ক্লাব, ক্রীড়া সাংবাদিক সংগঠনের প্রায় পাঁচ হাজার প্রতিনিধি নিজ নিজ ব্যানার নিয়ে এই সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র‌্যালি-মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন৷
র‌্যালি শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি বলেছেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ আমাদের দেশের উন্নয়নকে ব্যাহত করছে৷ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যেখানে নিয়ে এসেছেন তাকে বাধাগ্রস্থ করার জন্য এবং ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্রকারীরা দেশে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ সৃষ্টি করেছে৷ আমরা জঙ্গিবাদ এবং সন্ত্রাসকে রূখতে চাই৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজকের এই সমাবেশ থেকে ক্রীড়াঙ্গনের সবাই সমবেতভাবে এ দেশ থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নিমূল করার অঙ্গীকার করছি৷’





আর্কাইভ