শিরোনাম:
●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে ৩৫ কাঠুরিয়া হত্যাকান্ড : ২০ বছর পার হলেও এ হত্যাকান্ডের বিচার হয়নি
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে ৩৫ কাঠুরিয়া হত্যাকান্ড : ২০ বছর পার হলেও এ হত্যাকান্ডের বিচার হয়নি
শুক্রবার ● ৯ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে ৩৫ কাঠুরিয়া হত্যাকান্ড : ২০ বছর পার হলেও এ হত্যাকান্ডের বিচার হয়নি

---ষ্টাফ রিপোর্টার :: আজ ৯ সেপ্টেম্বর রাঙামাটির লংগদুর ৩৫ কাঠুরিয়া হত্যাকান্ড দিবস ।

২০ বছর আগে ১৯৯৬ সালের এই দিনে লংগদু উপজেলার পাকুয়াখালীর গহীন বনে ৩৫ নিরীহ বাঙালী কাঠুরিয়াকে হত্যা করা হয়। কাঠুরিয়াদের লাশ ফেলে দেয়া হয় পাহাড়ি খাদে । এর মধ্যে ২৮ জনের লাশ পাওয়া গিয়েছিল। বাকি ৭ জন কাঠুরিয়ার লাশ পাওয়া যায়নি। এ ঘটনার জন্য বর্তমান আধা বিলুপ্ত উপজাতীয় অস্ত্রধারী শান্তিবাহিনীকে দায়ী করা হয়। সে সময় শান্তিবাহিনী আলোচনার কথা বলে কাঠুরিয়াদের বনে ডেকে নিয়ে গিয়ে এ হত্যাযজ্ঞ চালায়। সে দিন তারা কাঠুরিয়াদের নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করে এবং গভীর পাহাড়ি খাদে ফেলে দেয়। সেই থেকে পার্বত্য এলাকায় বাঙ্গালীরা প্রতি বছর এ দিনটিকে পাকুয়াখালী ট্রাজেডি দিবস হিসেবে পালন করে আসছে। এটি পার্বত্য চট্টগ্রামের বহু গণহত্যার মধ্যে অন্যতম ঘটনা। এ হত্যা কান্ডের ২০ বছর পার হলেও এ হত্যাকান্ডের বিচার হয়নি। দীর্ঘ দিনেও বিচার না পেয়ে এখনো হতাশায় দিন কাটাচ্ছে নিহতদের পরিবারের সদস্যরা। মানবেতার জীবন যাপন করছে এসব পরিবার গুলো।  প্রতিবারের ন্যায় এ বছরও বিভিন্ন কর্মসুচির মাধ্যমে পার্বত্য বাঙ্গালীরা এ দিবসটি পালন করছে। দিবসকে ঘিরে রাঙামাটিতে ৬টি বাঙ্গালী সংগঠন বিভিন্ন কর্মসুচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে ৯ সেপ্টেম্বর লংগদু উপজেলায় স্থানীয় বাঙ্গালীরা শহীদদের গণকবর জিয়ারত, শোক র‌্যালী, দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে।
এছাড়া রাঙামাটি শহরে পার্বত্য পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ, পার্বত্য বাঙ্গালী যুব ফ্রন্ট, পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদসহ অন্যান্য সংগঠনগুলো হত্যাকান্ডের বিচারের দাবিতে র‌্যালী ও শোক সভার আয়োজন করেছে। পার্বত্য এলাকার বাইরে রাজধানীতে একই দাবিতে বিভিন্ন কর্মসুচি পালন করবে। বর্বর এই হত্যাকান্ডের স্মরণে এখনো কেঁদে উঠে লংগদুর মানুষ।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৭ সেপ্টেম্বর শান্তি বাহিনী লংগদুর ৩৬ জন কাঠুরিয়াকে আলোচনার কথা বলে পাকুয়াখালী নামক গহীন বনে ডেকে নিয়ে যায়। সেখানে তিন দিন কাঠুরিয়াদের হাত-পা ও চোখ বেঁধে নির্যাতন চালিয়ে মধ্যযুগীয় বর্বরতায় হত্যা করে সকলের লাশ গহীন বনের পাহাড়ী খাদে ফেলে দেয়া হয়। এর মধ্যে ইউনুচ নামের একজন কাঠুরিয়া সে দিন পালিয়ে আসতে সক্ষম হয়। তার মাধ্যমে সবাই জানতে পারে এ হত্যা যজ্ঞের খবর। পরের দিন ৯ সেপ্টেম্বর পুলিশ ও সেনাবাহিনী পাকুয়াখালীর বন হতে ২৮ জন কাঠুরিয়ার ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে। বাকি ৭ জন কাঠুরিয়ার লাশ পাওয়া যায়নি। এ হত্যা মামলার আজো বিচার পায়নি হত্যাকান্ডে নিহত পরিবার গুলো।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ