শিরোনাম:
●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
রাঙামাটি, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১২ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে টাম্পাকোতে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৩৩
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে টাম্পাকোতে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৩৩
সোমবার ● ১২ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে টাম্পাকোতে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৩৩

---মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি ::(২৮ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.০৬মি.) গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প নগরীর টাম্পাকো ফয়ল্স লিমিটেড কারখানার ধ্বংসস্তূপ থেকে ১২ সেপ্টেম্বর সোমবার দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডের ৫৬ ঘন্টা পর কারখানার ভেতর থেকে উদ্ধার করা হয় আরও একজনের লাশ৷ এর আগে দুপুর একটার দিকে একজনের লাশ উদ্ধার করেছেন সেনা সদস্যরা৷ ১১ সেপ্টেম্বর রবিবার দিবাগত রাত দুইটার দিকে দুইজন ও সন্ধ্যায় চারজনের লাশ উদ্ধার করা হয়৷ এ নিয়ে উদ্ধার করা লাশের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে৷ ভবনটির ভেতরে আরও লাশ থাকতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা৷

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, ঘটনার দিন ২৫ জন নিহত হন৷ উদ্ধার অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত আরও আটজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল৷ কারখানার ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছে৷ ভেতরে আরও লাশ রয়েছে বলে ধারণা করা হচ্ছে৷

১২ সেপ্টেম্বর সোমবার সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে ওই কারখানার ধ্বংসস্তুপ অপসারণের কাজ শুরু করে সেনাবাহিনীর ১৪ ইঞ্জিনিয়ারিং ব্যাটলিয়ন৷ ভেকু দিয়ে অপসারণের সময় ধ্বংসস্তুপের নিচে লাশ দু’টি দেখতে পাওয়া যায়৷

সংশ্লিষ্টরা জানায়, আগুনে শরীর এমনভাবে পুড়েছে তাদের চেনার কোন উপায় নেই৷ পুরো দেহই মনে হয় কয়লায় পরিণত হয়েছে৷ নিহতরা পুরুষ না নারী তাও বোঝার উপায় নেই৷ ময়নাতদন্তের জন্য লাশ দু’টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে৷

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেঃ কর্নেল মোহাম্মদ রাশেদুল হাসান পিএসসি বলেছেন, টাম্পাকো কারখানায় সোমবার সকাল ৭টা থেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে৷ আগামী কাল মঙ্গলবারও (ঈদের দিন) উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে৷

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন৷ তবে তিনি তাদের পরিচয় জানাতে পারেননি৷

উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর শনিবার এই কারখানায় বয়লার বিস্ফোরণের পর অগি্নকাণ্ডে ২৪ জন নিহত হন৷ রবিবার হাসপাতালে একজন মারা যাওয়ার পর ধ্বংসস্তূপ থেকে ৮টি লাশ উদ্ধার করা হয়৷ এ ঘটনায় এখনো একজন শ্রমিক নিখোঁজ রয়েছে৷

গাজীপুরে টাম্পাকো কারখানার মালিকসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা
গাজীপুর জেলা প্রতিনিধি :: বিস্ফোরণে অগ্নিকাণ্ড ও ধসে পড়া টাম্পাকো ফয়ল্স লিমিটেড কারখানার মালিকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে৷

১১ সেপ্টেম্বর রবিবার দিনগত রাতে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত জুয়েলের বাবা আব্দুল কাদের বাদী হয়ে টঙ্গী থানায় মামলাটি দায়ের করেন৷

টঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, টাম্পাকো ফয়ল্স লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ড ও ভবন ধসের ঘটনায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় নিহত জুয়েল মিয়ার বাবা আব্দুল কাদের বাদী হয়ে কারখানার মালিক সৈয়দ মকবুল হোসেনসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন৷ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)