সোমবার ● ১২ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » যাত্রীদের ভোগান্তিতে না পড়ে সব ধরনের প্রস্তুতি রয়েছে : সেতুমন্ত্রী
যাত্রীদের ভোগান্তিতে না পড়ে সব ধরনের প্রস্তুতি রয়েছে : সেতুমন্ত্রী
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৮ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৪৩মি.) এবারের ঈদযাত্রা সম্পূর্ণ স্বস্তিদায়ক না হলেও বাড়ি থেকে ফেরার পথে যাত্রীদের যাতে ভোগান্তিতে পড়তে না হয় সে জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷
১২ সেপ্টেম্বর সোমবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন সেতুমন্ত্রী৷
তিনি বলেন, কুরবানির ঈদকে সামনে রেখে এ রকম প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করিনি৷ রাস্তার ওপরে যানবাহনের অনেক বেশি চাপ ছিল৷ এবার আমার ব্যবস্থাপনা অনেক ভালো ছিল৷ রাস্তায় কোনো সমস্যা নেই, বৃষ্টি-বাদলও তেমন বাধা হয়ে দাঁড়ায়নি৷
সেতুমন্ত্রী আরো বলেন, পদ্মার প্রবল স্রোতের কারণে এক সময় পদ্মা ভয়ংকর রূপ নেয়৷ যে কারণে ঘাটের পরিস্থিতি ছিল একেবারেই প্রতিকূল৷ একপর্যায়ে তিন ঘাটই যায় যায় অবস্থায় ছিল৷ পরবর্তীতে দুইটি ঘাট চালু হয়৷ এসবের কারণে যমুনা সেতুর ওপর চাপ বেড়ে যায়৷
এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিনসহ সড়ক ও জনপথ এবং পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷





গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন