শিরোনাম:
●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
রাঙামাটি, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৪ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » টাম্পাকো কারখানার ধ্বংসস্তুপ সরাতে ব্যস্ত উদ্ধারকর্মীরা
প্রথম পাতা » গাজিপুর » টাম্পাকো কারখানার ধ্বংসস্তুপ সরাতে ব্যস্ত উদ্ধারকর্মীরা
বুধবার ● ১৪ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টাম্পাকো কারখানার ধ্বংসস্তুপ সরাতে ব্যস্ত উদ্ধারকর্মীরা

---গাজীপুর জেলা প্রতিনিধি :: টাম্পাকো কারখানার ধ্বংসস্তুপ সরানোর কাজেই ব্যস্ত সময় পার করছেন উদ্ধারকাজে নিয়োজিত ব্যক্তিরা৷ গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প এলাকার টাম্পাকো ফয়ল্স লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের চতুর্থ দিন ছিল ঈদুল আজহার দিন ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার৷ ঈদের দিন হলেও সেখানে সকাল থেকেই চলছে ধ্বংসস্তুপ অপসারণ ও নিখোঁজ ১০ শ্রমিককে উদ্ধারের কর্ম তত্‍পরতা৷

বৃষ্টি উপেক্ষা করে কারখানার ধ্বংসস্তুপ অপসারণ এবং নিঁখোজদের খোঁজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা৷ গাজীপুর জেলা প্রশাসন এবং পুলিশ সদস্যদেরও ঘটনাস্থলে কর্মরত দেখা যায়৷ ১২ সেপ্টেম্বর সোমবার সকাল থেকে সেনাবাহিনীর ১৪তম ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের ১০০ সদস্য উদ্ধারকাজে যোগ দিয়েছেন৷

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোঃ রাশিদুল হাসান জানান, ধ্বংসস্তূপে সেনাবাহিনী ও ফায়ার ব্রিগেডের ৫০ জনের মতো কাজ করছেন৷ ঈদের দিন হলেও বিরতিহীনভাবে কাজ চলছে, তবে স্বল্প পরিসরে৷

১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, দুর্ঘটনাস্থলে কারখানা ভবন থেকে মঙ্গলবারও ধোঁয়া বের হচ্ছে৷ দেখা যায়৷

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিলীপ কুমার ঘোষ জানান, মঙ্গলবার ধ্বংসস্তুপের ভিতর থেকে কোনো জীবিত ব্যক্তি বা লাশের সন্ধান পাওয়া যায়নি৷

গাজীপুর জেলা কন্ট্রোল রুমের কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম জানান, নিখোঁজ তালিকার ১২ জনের মধ্যে সোমবার দুইটি লাশের পরিচয় পাওয়া গেছে৷ আরও ১০ জনের কোনো সন্ধান মেলেনি৷

নিখোঁজ ১০ জন হলেন-মাগুরা সদরের চনপুর ইডারন গ্রামের মালেক মোল্লার ছেলে আজিম উদ্দিন (৩৬), টাঙ্গাইলের মির্জাপুরের উকুলকি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জহিরুল ইসলাম (৩৭), লক্ষ্মীপুরের রামগঞ্জের শিবপুর গ্রামের আবু তাহেরের ছেলে রিয়াদ হোসেন মুরাদ (৩২), সিরাজগঞ্জের শাহজাদপুরের ঝিগার বাড়িয়া সুলতান গাজীর ছেলে আনিছুর রহমান (৩০), কিশোরগঞ্জের হোসেনপুরের মেছেরা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০), চাঁদপুরের কচুয়ার তেগরিয়া গ্রামের ইউনুস পাটোয়ারীর ছেলে নাসির উদ্দিন পাটোয়ারী (৪৫), কুমিল্লার মুরাদনগরের টনকী গ্রামের তোফায়েল হোসেনের ছেলে মাসুম আহমেদ (৩০), ফরিদপুরের বোয়লমারীর ভীমনগরের মোজাম মোল্লার ছেলে চুন্নু মোল্লা (২১), কারখানার অপারেটর রেদোয়ান আহম্মদ (৩৭) এবং অপারেটর সিলেটের বিয়ানীবাজারের আলীনগরের মৃত তমিজ উদ্দিনের ছেলে জয়নুল ইসলাম (৩৫)৷

প্রসঙ্গত, ১০ সেপ্টেম্বর শনিবার ভোর ৬টার দিকে কারখানাটিতে আগুন লাগার ঘটনায় ৩৩ ব্যক্তি নিহত হয়েছেন৷ এ ছাড়া আরও অনেকে আহতাবস্থায় চিকিত্‍সাধীন রয়েছেন৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ