শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটির নানিয়ারচরের কমলা দেশখ্যাতী অর্জন করতে পারে (ভিডিওসহ)
প্রথম পাতা » কৃষি » রাঙামাটির নানিয়ারচরের কমলা দেশখ্যাতী অর্জন করতে পারে (ভিডিওসহ)
শুক্রবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটির নানিয়ারচরের কমলা দেশখ্যাতী অর্জন করতে পারে (ভিডিওসহ)

---ষ্টাফ রিপোর্টার :: (১ আশ্বিন ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৪৮মি.) রাঙামাটি শহর থেকে সকাল ৯ টায় মোটর সাইকেল যোগে নানিয়ারচরের ইসলামপুর ঘাটে কৃষি সম্প্রসারন অফিসে মোটর সাইকেলটি রেখে ইঞ্জিন বোট যোগে নানিয়ারচর বাজার থেকে পেট্রোল চালিত সিএনজি অটোরিক্সা যোগে নানিয়ারচর টিএন্ডটি এলাকায় পৌঁছি৷ সেখানে আগে থেকে একটি চায়ের দোকানে আমাদের জন্য অপেক্ষা করছিলেন নানিয়ারচর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কমেন্দু বিকাশ চাকমা ও কমলা বাগানের মালিক বিপন চাকমা৷ অটো রিক্সা থেকে নামার পর কমেন্দু বাবু এগিয়ে এসে আমাদের চায়ের দোকানে নিয়ে গেলেন, সেখানে তারা আমাদের আপ্যায়ন করানোর পর ছাতা হাতে প্রখর রোদ্রে নানিয়ার- লংগদু সড়কের পাশ ধরে পায়ে হেটে আধ কিলোমিটার যাওয়ার পর রাস্তার ডান পাশ ধরে পাহাড়ী রাস্তায় এক কিলোমিটার হাটার পর উঁচু পাহাড়ী পথ হাটতে হয়েছে দুই কিলোমিটার৷ পাহাড় উঠা শেষ হওয়ার পর যাত্রী ছাউনীর ন্যায় একটি বসার জায়গা পাওয়া গেল, সাবেক ভাইস চেয়ারস্যান কমেন্দু বিকাশ চাকমা জানান, তার সময়কালে এই পথ ধরে পায়ে হাটা লোক জনের যাত্রা বিরতী এবং যারা বাগানের বিভিন্ন ফল, সবজি ও বিভিন্ন বিক্রয়ের মালামাল নিয়ে যাতায়াত করে তারা বর্ষাকালে প্রায় সময় বৃষ্টিতে ভিজে যায় সেকারণে তিনি এই যাত্রী ছাউনীটা নানিয়ারচর উপজেলা প্রশাসনের পৰ থেকে নির্মাণ করে দিয়েছেন৷ আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পানি পান করে আবার দুই কিলোমিটার পথ নীচের দিকে নামতে থাকলাম৷ পাহাড়ী পথ পেরিয়ে এবার ধানের জমিতে পাহাড়ী ছড়ার পাশ দিয়ে এক কিলোমিটার পথ পেরিয়ে আসলাম কমলা বাগানের মালিক বিপন চাকমার বাড়ীতে৷ তার বাড়ীটি তিনদিকে ধানের জমি, এক পাশে পাহাড়ের কোল ঘেষে দেখে মনে হচ্ছে বাংলা গ্রামাঞ্চলের নকশী কাথার মাঠ৷ আমরা পৌঁছানোর পর বিপন চাকমা’র স্ত্রী সুনীতা চাকমা নিজেদের উত্‍পাদিত কমলার খাটি রসের সরবত তৈরী করে খাওয়ালেন৷ সরবত খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর হাতে পানির বোতল নিয়ে আবার ধানক্ষেত আর ছড়ার পথ দিয়ে হেটে প্রায় দুই কিলোমিটার যাওয়ার পর পায়ের জুতা খুলে ছড়ার পথ ধরে হাটা শুরু করলাম৷ ছড়ার দুই পাশে সারি সারি জাম্বুরা গাছ, আর গাছের নীচে স্তুপ জমে পড়ে আছে জাম্বুরা৷ জাম্বুরা নষ্ট হয়ে যাচ্ছে অথচ খাওয়ার লোক নোই৷ সেখানে থেকে কেউ গিয়ে দুইটা জাম্বুরা নিয়ে লোকালয়ে বয়ে নিয়ে আসবে সেটারও কোন সুযোগ নেই, কারণ দুর্গম পাহাড়ী পথ৷ বিশেষ করে দুই কিলোমিটার উঁচু পাহাড় উঠা আর দুই কিলোমিটার নামা সহজসাধ্য নয়৷ অবশেয়ে দুপুর ১টায় প্রখর রোদ্রের মধ্যে কালো পাহাড়ের ডানে সাবেক্ষং নব কার্বারী পাড়ায় আমরা পৌঁছি, যেখানে বিপন চাকমার কমলা বাগান৷ আমরা একইভাবে সন্ধ্যা ৭টায় রাঙামাটি শহরে পৌঁছি৷
---
১৫ একর জায়গা জুড়ে বিশাল কমলা বাগান৷ গাছে সবুজ কমলা নাকি সবুজ পাতা সহজে বোঝা যায়না৷ কমলা আর কমলা৷ বিপন চাকমার বাগানে ১৫ জন শ্রমিক কমলা বাগান পরিষ্কার করার কাজে ব্যসত্ম রয়েছে৷ কমলা বাগানের শ্রমিকরা আমাদের বাঙ্গালী চেহারায় দেখে অনেকটা চমকিত ও আতঙ্কিত বোধ করছিলেন, কিন্তু আমাদের সাথে বিপন চাকমা আর সাবেক ভাইস চেয়ারম্যান কমেন্দু বাবুকে দেখে কিছুটা আস্বসত্ম ও স্বস্তি ফিরে পান৷ কমলা বাগানের মালিক বিপন চাকমা বলেন, আমি যখন ছোট ছিলাম আমার বাবা রাঙামাটি জেলার লংগদু উপজেলার মাইনী বাজারে পানের ব্যবসা করতেন, মাইনী বাজারে সাজেকের কমলা বিক্রি হতো, সেখান থেকে বাবা ১০টা কমলা খাওয়ার জন্য এনেছিলেন, কমলা খেয়ে নার্সারী করে ১০টা কমলা গাছ বাবা রোপন করেছিলেন৷ পরবর্তীতে আমি ব্যক্তিগত উদ্যোগে নার্সারী করে এই বাগান করেছি৷ কিন্তু এই কমলা বিক্রি করে তিন ভাগের একভাগ আমি পাবো, বাকিটা পরিবহন খরচ আর ব্যবসায়ীক সিন্ডিকেটের কাছে যাবে৷ কারণ এখানে দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও রাস্তা না থাকার কারণে পরিবহন খরচ বেশী যায় আর যেহেতু আমরা কমলায় কোন প্রকার ঔষুধ ব্যবহার কারিনা সেহেতু দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন আমার কমলা বাজারে পৌঁছবে তখন ব্যবসায়ীরা বুঝে যায় কমলা যেকোন দামে বিক্রি না হলে পঁচে যাবে৷ আমাদের তো কমলা পঁচে ফেলে লাভ নাই৷ ব্যবসায়ীরা যা বলে সেভাবে বিক্রি করতে হয়৷ বিপন চাকমা আরো জানান, একটি কমলা গাছে প্রতি বছর দুই থেকে আড়াই হাজার কমলা হয়৷ বিপন চাকমা তার ১৫ একর জায়গার কমলা বাগানে প্রতি বছর ৬লক্ষ টাকা উপার্জন করেন৷
বিপন চাকমা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে বলেন, আমি নিজ অর্থায়নে ১৫ একর জায়গায় কমলা বাগান করেছি, যদি আমি কৃষি সম্প্রসারন অধিদপ্তর থেকে এ কাজের জন্য প্রকল্প পাই তবে কমলা বাগানে শুকনো মৌসুমে পানি সেচ ব্যবস্থা করতে পারবো, আরো বড় আকারের কমলা বাগান করতে পারবো৷ যা দেশের অর্থনীতিতে ব্যাপক ভুমিকা রাখতে পারবে৷ বিপন চাকমা বলেন, এখানে দেখা দেখী করে অনেকেই এখন কমলা বাগানের মালিক, কিন্তু কৃষি সম্প্রসারন বিভাগ থেকে আজ পর্যন্ত কেউ বাগান দেখতে আসেনি৷ কৃষি সম্প্রসারন অধিদপ্তর আমাদের মত কৃষকদের কোন প্রকার সহযোগিতা করেনা৷ নানিয়ারচর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মত্‍স্য ও কৃষিতে যুব জাতীয় পদক প্রাপ্ত যুব উদ্যোক্তা কমেন্দু বিকাশ চাকমা বলেন, আমরা আগে বিভিন্ন জায়গার কমলার কথা শুনেছি কিন্তু আমাদের নানিয়ারচরের কমলা দেশখ্যাতী অর্জন করতে পারে, যদি এখানখার যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়৷ যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে উত্‍পাদিত কমলা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করার সুযোগ পাবে এবং চাষীরা ন্যায্য মূল্য পাবে ফলে কমলাচাষীরা কমলা চাষে আরো উত্‍সাহী হবে৷ আমাদের দেশে বিভিন্ন দেশ থেকে রাসায়নিকযুক্ত কমলা তথা বিভিন্ন ফল আমদানি হয় অথচ সরকার সুদৃষ্টি দিলে এই নানিয়ারচরের কমলা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে, বলেন কমেন্দু বিকাশ চাকমা৷ মাঠ পর্যায়ে এক অনুসন্ধানে দেখা যায়, বিগত সরকারের আমলে কৃষি ডিপ্লোমা পাস করা যে সকল ব্লক সুপার ভাইজার ছিলেন তাদের পদের নাম পরিবর্তন করে সহকারী কৃষি কর্মকর্তা পদে বিন্যাস করা হয়৷ সেই সহকারী কৃষি কর্মকর্তাগণ নিজেরা কর্মকর্তা হয়ে কৃষির মাঠ পর্যায়ে কোন ধরনের খবরাখবর রাখেনা বলে অভিযোগ করেন কৃষক কৃষানীরা৷ কোন ধরনের সহযোগিতা না করে কৃষকদের সাথে উঠান বৈঠকের জন্য সরকারের বরাদ্ধ করা উপকরন ক্রয় ও বিলিকরনের টাকা সহকারী কৃষি কর্মকর্তারা হাতিয়ে নেন উঠান বৈঠক না করে৷
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী এলাকায় বিভিন্ন মৌসুমী ফল যেমন, তরমুজ, কাঠাল, আনারস, লিচু, আম, কমলা, মোসাম্বী, জাম্বুরা ও চাইনা কমলা(ছোট জাতের কমলা) প্রচুর পরিমাণে উত্‍পাদন হয়৷ এছাড়া কলা, পেপে, লেবু, আখ, সারা বছর এই পার্বত্য জেলা রাঙামাটি থেকে দেশের বিভিন্ন জেলায় ব্যবসায়ীরা বিক্রির জন্য নিয়ে যান৷ পার্বত্য জেলা সমূহে হলুদ, আদা, তেজপাতা, কাচা মরিচ, তিল ও বিভিন্ন প্রজাতির মসল্লা এবং কচু ফলনে এই অঞ্চলের পরিবেশের সাথে মানাসই বিধায় ফসল ফলেও প্রচুর পরিমাণে৷ বিগত দুই তিন বছর যাবত্‍ রাঙামাটি ও খাগড়াছড়িতে আশানুরুপ বিদেশী ফল ষ্ট্রবেরী ও ড্রাগন ফল উত্‍পাদন হচ্ছে৷ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ উদ্যোগ নিলে দাতা সংস্থা ইউএনডিপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যোগাযোগ করে নামে বেনামে নাম সর্বস্ব প্রকল্প তৈরী না করে কৃষি কর্মকর্তাদের কেবলমাত্র তদারকি কাজে লাগিয়ে সরাসরী কৃষক ও কৃষানীদের মাঝে ব্যাংক লোন, উন্নত জাতের বীজ প্রদান, কৃষি উপকরন বিলি, প্রয়োজনীয় কীট নাশক ও প্রশিক্ষণ প্রদান করা হলে এতে সরাসরী স্থানীয় কৃষক ও কৃষানীগন উপকৃত হবে৷ কোন মাধ্যম ছাড়া কৃষক কৃষাণীরা সুবিধাভোগী হবে৷ এতে পার্বত্য অঞ্চলে হাজার হাজার একর অনাবাদি ভুমি কৃষি কাজে আওতায় আসবে, শত শত যুবক যুবতী কর্মসংস্থান পাবে৷ কৃষি খাতে সরকার যদি সরাসরী স্থানীয় প্রশাসনের মাধ্যমে কৃষক কৃষানীদের সহায়তা দেয় তবে পার্বত্য অঞ্চল কৃষিতে আমুল পরিবর্তন ঘটবে বলে স্থানীয়রা আশাবাদী ৷
ভিডিও দেখতে নিচে ক্লিক করুন





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)