শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » পাবনা » স্ত্রীর স্বীকৃতি পেতে স্বামীর বাড়ি অতঃপর থানায় অবস্থান
প্রথম পাতা » পাবনা » স্ত্রীর স্বীকৃতি পেতে স্বামীর বাড়ি অতঃপর থানায় অবস্থান
শনিবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্ত্রীর স্বীকৃতি পেতে স্বামীর বাড়ি অতঃপর থানায় অবস্থান

---

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: (২ আশ্বিন ১৪২৩ বাংলা : বাংলাদেশ স্ত্রীর স্বীকৃতি আদায়ে শুক্রবার রাতে চাটমোহরের বোয়াইলমারী গ্রামের মুনসুর রহমানের কলেজ পড়ুয়া ছেলে জাকির হোসেনরে বাড়িতে অবস্থান নেন পাশবর্তী উপজেলা বড়াইগ্রামের কুশমাইল গ্রামের নূর মোহাম্মদের মেয়ে উম্মে কুলসুম কণা ৷ এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ৷ ১৭ সেপ্টেম্বর শুক্রবার রাতে চাটমোহর থানায় মনসুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে এবং বিয়ের স্বপক্ষে কনা কোন প্রমাণ দাখিল করতে না পারায় চাটমোহর থানা পুলিশ তাকে হেফাজতে নেয় ৷
উম্মে কুলসুম কনা জানান, “ভাইয়ের বন্ধু হিসেবে জাকির তাদের বাড়িতে যাতায়াত করতো ৷ এর পর ভাললাগা, ভালবাসা৷ পরবর্তীতে আমি ঢাকায় বসবাস শুরু করলে জাকির আমার বাসায় যাতায়াত শুরু করে ৷ ২০১৩ সালের ২৮ ডিসেম্বর আমরা ঢাকার শ্যামলী এলাকার একটি কাজি অফিসে গিয়ে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে করে একত্রে বসবাস শুরু করি ৷ সরকারী আইনানুযায়ী জাকিরের বিয়ের বয়স না হওয়ায় বিয়ে রেজিষ্ট্রি করানো সম্ভব হয় নি ৷ এ খবর পেয়ে আমার পরিবারের সদস্যরা ঢাকায় গিয়ে জাকিরকে তার পরিবারের কাছে বিয়ের ব্যাপারটি জানাতে বলে ৷ জাকির তার পরিবারকে বিষয়টি জানালে তারা এ বিয়ের ব্যাপারে আপত্তি জানান ৷ শুরু হয় সম্পর্কের টান পোড়েন ৷ একপর্যায়ে ২০১৫ সালের ১৫ আগষ্ট ঢাকার রামপুরায় একটি শালিশ বৈঠক অনুষ্ঠিত হয় ৷ সেখানে উভয় পরিবারের লোকজন আপোষ মীমাংসায় বসলে তিনটি শর্তে আমরা একে অপরের কাছ থেকে আলাদা হয়ে যাই৷ একটি শর্তে উল্লেখ থাকে বিয়ের বয়স পূর্ণ হলে জাকির আমাকে স্ত্রীর মর্যাদা দিতে বাধ্য থাকবে ৷ জাকির বাড়িতে চলে যায়৷ আমার সাথে তার আর কোন যোগাযোগ থাকে না ৷ ৩/৪ মাস আগে চাটমোহর থানায় স্ত্রীর দাবিতে আমি একটি অভিযোগ দিলে থানার এসআই অর্জুন কুমার মজুমদার মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন ৷ বাধ্য হয়ে আমি গত শুক্রবার স্বামীর দাবীতে জাকিরের বাড়িতে অবস্থান নেই”৷ কনা জাকিরের বাড়িতে অবস্থান নেওয়ার পর পরই জাকির গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে ৷
এ ব্যাপারে জাকির জহুরুল ইসলাম জাকির জানান, উম্মে কুলসুম কনার সাথে আমার কখনো বিয়ে হয়নি ৷ শালিস বৈঠকের নামে যে আপোষ নামা করা হয়েছে সেখানে জোড় পূর্বক আমার স্বাক্ষর নেওয়া হয়েছে ৷
এ ব্যাপারে চাটমোহর থানা অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হক জানান, মেয়েটি অভিযোগ দেবার প্রস্তুতি নিচ্ছে ৷ অভিযোগ পত্র পেলে যাচাই বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)