শিরোনাম:
●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
রাঙামাটি, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » পুলিশি নির্যাতনের প্রতিবাদে গাজীপুরের বরমী বাজারে ধর্মঘট
প্রথম পাতা » গাজিপুর » পুলিশি নির্যাতনের প্রতিবাদে গাজীপুরের বরমী বাজারে ধর্মঘট
শুক্রবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুলিশি নির্যাতনের প্রতিবাদে গাজীপুরের বরমী বাজারে ধর্মঘট

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৮আশ্বিন ১৪২৩বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২২মিঃ) গাজীপুরে শ্রীপুর উপজেলার বরমী বাজারের দোকানপাট বন্ধ, বরমী কাওরাইদ সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সাধারণ ব্যবসায়ীরা৷

২৩ শুক্রবার দুপুর ১১টা থেকে ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে বরমী বাজার জনতার মোড়ে এসব কর্মসুচী পালিত হয়৷

শুক্রবার বিকেল তিনটা পর্যন্ত দোকানপাট বন্ধ ও শুক্রবারের মধ্যে ব্যবসায়ীদের মুক্তি দেয়া না হলে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বরমী বাজারের সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধের ঘোষণা দেয় ব্যবসায়ীরা৷

ডিবি পুলিশ ও শ্রীপুর থানা পুলিশ দ্বারা ব্যবসায়ী নির্যাতনের প্রতিবাদ এবং নিরীহ ব্যবসায়ীর মুক্তির দাবীতে সাধারণ ব্যবসায়ীরা এ কর্মসূচী পালন করেন৷

বরমী বাজার বণিক সমিতির সভাপতি অহিদুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মোড়লের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন বরমী বাজারের ব্যবসায়ী, ব্যবসায়ী নেতা, আওয়ামীলীগ নেতা ও জনপ্রতিনিধিবৃন্দ৷

বরমী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছামাদ শেখ তার বক্তৃতায় বলেন, কয়েক মাস যাবত ডিবি ও শ্রীপুর থানা পুলিশ বরমী বাজারের ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি করছে৷

বণিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মোড়ল বলেন, ম্যাজিস্ট্রেট ছাড়া সাদা পোশাকে ডিবি পুলিশ বিভিন্ন ব্যবসায়ীদের দোকানে হানা দিয়ে থাকে৷ তারা ভ্রাম্যমান আদালতের ভয় দেখিয়ে নিরীহ ব্যবসায়ীদের কাছ থেকে নীরব চাঁদাবাজি করছে৷

বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক বাদল সরকার বলেন, বৃহস্পতিবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় স্থানীয় সংসদ সদস্য (গাজীপুর-৩) এডভোকেট মোঃ রহমত আলী পুলিশের বিরুদ্ধে মানুষ হয়রানির নানা প্রশ্ন তুলে ধরেন৷ এসময় শ্রীপুর থানা পুলিশের প্রতিনিধি এস আই হেলাল উদ্দিন তা এড়িয়ে যান৷

প্রত্যক্ষদর্শী, বরমী বাজারের সাধারণ ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতাদের ভাষ্যমতে, বৃহষ্পতিবার রাত আটটার দিকে সাদা পোশাকে চারজন ব্যক্তি পলিথিন জব্দের নামে আমীর ট্রেডার্সে অভিযান চালায়৷ তারা ওই দোকানে পলিথিন জব্দ করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দণ্ড দেয়ার কথা বলে৷ এসময় বাজারের ব্যবসায়ীরা ম্যাজিস্ট্রেট বিহীন ভ্রাম্যমান আদালতের প্রশ্ন তুলেন৷ এ নিয়ে ডিবি পুলিশের সাথে তাদের বাগ্বিতন্ডা হয়৷ এরই ফাঁকে ইটপাটকেলের আঘাতে ইয়াসিন (৩৬) নামে এক ডিবি পুলিশের কনস্টেবল আহত হন৷ পরে ব্যবসায়ীরা পুলিশদের বরমী বাজার বণিক সমিতিতে অবরুদ্ধ করে রাখেন৷ পরবর্তীতে পুলিশ জনবল বাড়িয়ে ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যদের উদ্ধার ও তিন ব্যবসায়ীকে আটক করে নিয়ে যায়৷ ব্যবসায়ীরা দাবী করেন কোনো ব্যবসায়ী পুলিশের ওপর হামলা করেনি৷ পুলিশের সোর্স অথবা বহিরাগত কেউ পরিকল্পিতভাবে একজন পুলিশকে ইটপাটকেলে আহত করে থাকতে পারে৷

এ ঘটনায় চারজনকে আটক করে ডিবি পুলিশ৷ তারা হল শাহাদাত হোসেন শামীম, শরীফ মোড়ল, বাবুল আকন্দ ও ভাপন দাস৷ এ ঘটনায় বাজারের সকল দোকানপাট বন্ধ করে গ্রেফতার আতংকে বাজার ত্যাগ করে ব্যবসায়ীরা৷

এ ব্যাপারে গাজীপুর ডিবি পুলিশের পরিদর্শক আমির হোসেন সাংবাদিকদের জানান, এস আই রফিকুল ইসললামের নেতৃত্বে ডিবি পুলিশের চার সদস্যের একটি দল বরমী বাজারের কয়েকটি দোকান থেকে পলিথিন জব্দ করে৷ এতে ওই ব্যবসায়ীদের উষ্কানিতে ডিবি পুলিশের কনস্টেবল ইয়াসিন (৩৬) ইটপাটকেলে আহত হন৷ ডিবি পুলিশের বিরুদ্ধে অভিযোগগুলো সত্য নয়৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ