শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট সীমান্তে মহিলা ও শিশুসহ ১০ বাংলাদেশিকে ফেরৎ দিয়েছে বিএসএফ
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট সীমান্তে মহিলা ও শিশুসহ ১০ বাংলাদেশিকে ফেরৎ দিয়েছে বিএসএফ
বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট সীমান্তে মহিলা ও শিশুসহ ১০ বাংলাদেশিকে ফেরৎ দিয়েছে বিএসএফ

---

সিলেট জেলা প্রতিনিধি :: ১৩ অক্টোবর বৃহস্পতি বার জকিগঞ্জের কাস্টঘাট সীমান্ত দিয়ে শিশু মহিলাসহ আটক ১০ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে বি এস এফ। ভারতের শিরচর কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর বৃহস্পতিবার বিকেলে জকিগঞ্জ কাস্টমঘাট দিয়ে বাংলাদেশে ফেরত দিয়েছে ভারতীয় কতৃপক্ষ। ভারতের পক্ষে করিমগঞ্জ জাহাজঘাটের বিএসএফ ক্যাম্প কামান্ডার এসি বিনোদ কুমার দেব নাথ ও করিমগঞ্জের ইমিগ্রেশন অফিসার-বাংলাদেশের পক্ষে বিজিবি জকিগঞ্জ ক্যাম্প কমান্ডার আব্দুল লতিফ ও ইমিগ্রেশনের ইনচার্জ মোশারফ হোসেনের হাতে হস্তান্তর করেন। বাংলাদেশে ফিরত আসা ব্যক্তিরা হলেন, জকিগঞ্জ পৌর এলাকার হোসনাবাদ গ্রামের জয়দেব লালের ছেলে বাসুদেব রায় (২২), শান্তি লাল বিশ্বাসের মেয়ে অর্চনা বিশ্বাস (৩০) ও তার শিশু গোবিন্দ বিশ্বাস (৬), গোপাল বিশ্বাস (৪), সুলতান পুর ইউনিয়নের খাদিমানের সিদ্দেক আলীর ছেলে আনোয়ার হোসেন (২৮), বারঠাকুরী ইউপির উত্তরকুল গ্রামের আব্দুল মান্নানের ছেলে শামিম আহমদ (২৮), সোনাসার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শাবলু আহমদ (২৫), কানাইঘাটের দনা নয় গ্রামের রইছ আলীর ছেলে বুরহান উদ্দিন (৩২), কসকনপুর ইউনিয়নের আইয়র গ্রামের মতছিন আলীর ছেলে এনাম উদ্দিন (৩৩), মানিকপুর ইউপির মাতারগ্রামের আব্দুল হান্নানের ছেলে ওলিউর রহমান (৩৫)। জকিগঞ্জ ইমিগ্রেশন অফিসের ইনচার্জ মোশারফ হোসেন জানান, অবৈধভাবে ভারতে প্রবেশ করে বাংলাদেশী এসব নাগরিক গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে করিমগঞ্জ জেলে সাজা ভোগ করে । সকলেই সাজা ভোগের পর অতিরিক্ত দিন শিলচর কারাগারে বন্দি ছিলো। ভারতের শিলচর কারাগার থেকে মুক্তি পেয়ে বাংলাদেশে আসা আনোয়ার হোসেন জানান, প্রায় সাড়ে ৩ বছর আগে তিনি আমলশীদ গ্রামের শিহাব নামের এক দালালের মাধ্যমে টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশ করে নিলাম বাজার পুলিশের হাতে আটক হন। পরে আদালত তাকে ৩ মাসের সাজা প্রদান করে। সাজা খেটেও তার মুক্তি মিলেনি। অতিরিক্ত ৩৯ মাস কারাভোগ করেছেন। জকিগঞ্জ পৌর এলাকার হোসনাবাদ গ্রামের বাসু দেব বলেন, আড়াই বছর পূর্বে দালালের মাধ্যমে তিনি, অর্চনা বিশ্বাস ও দুই শিশু সন্তান গোবিন্দ ও গোপালকে নিয়ে বারঠাকুরী সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন। দুইদিন পর ভারত পুলিশের হাতে আটকের পর আদালতের রায়ে ২ মাস ১০ দিন জেল ও ২ হাজার টাকা জরিমানা হয়। এরপর তারা ভারতের শিলচর সেন্ট্রাল জেলে বন্দি ছিলেন। এনাম আহমদ বলেন, আড়াই বছর পূর্বে দালালের মাধ্যমে তিনি আমলশীদ সীমান্ত দিয়ে ভারতে গিয়ে নিলাম বাজারে গ্রেপ্তার হয়ে ছিলেন। পরে আদালতের রায়ে করিমগঞ্জ জেলে ১ মাস সাজা শেষে শিলচর জেলে বন্দি ছিলেন। বুরহান উদ্দিন ও ওলিউর রহমান জানান, কানাইঘাটের দনা সীমান্ত দিয়ে তারা ভারতের মেঘালয়ে অনুপ্রবেশ করে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে আদালতের রায়ে ২ বছর ৩ মাস সাজা খেটে অতিরিক্ত দিন বন্দি ছিলেন। এদিকে ভারত থেকে ফেরত আসা ব্যক্তিদের আত্মীয় স্বজন খবর পেয়ে জকিগঞ্জ ইমিগ্রেশন অফিসে ভিড় জমান। জকিগঞ্জ ইমিগ্রেশন ও বিজিবি ফেরত আসা ব্যক্তিদের অভিভাবক সনাক্ত করে তাদের হাতে তুলে দিয়েছেন। ভারত ফেরতরা জানিয়েছে, তারা ভারতের মানবাধিকার সংস্থা গুলোর সহযোগীতায় দেশে ফিরতে পেরেছে। ভারতের শিলচর থেকে বাংলাদেশে ফেরত আসা যুবকরা জানিয়েছে, ভারতের করিমগঞ্জ ও শিলচর জেলে বাংলাদেশের জকিগঞ্জ উপজেলার প্রায় শতাধিক পুরুষ মহিলা বন্দি জীবন যাপন করছে। ফেরত আসা বাংলাদেশীদের মাধ্যমে শিলচর জেলে আটককৃত বাংলাদেশীরা দেশে ফিরতে উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আরও জানান, ভারতের কারারক্ষীদের হাতে বাংলাদেশীরা চরম নির্যাতন শিকার হচ্ছেন বলেও তারা অভিযোগ করেন। আটককৃত বাংলাদেশীদের পরিচয় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিশ্চিত করলেই ভারত কারাগার থেকে মুক্তি পাবে বাংলাদেশীরা।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো

আর্কাইভ