বৃহস্পতিবার ● ২০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খেলা » ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল কাল
ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল কাল
ক্রীড়া প্রতিবেদক :: (৫ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৫মি.) বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির ব্যবস্থাপনায় এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় চলমান ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে দৈনিক ইনকিলাব , ঢাকা ট্রিবিউন , জিটিভি ও চ্যানেল আই৷ আগামীকাল শুক্রবার ২১অক্টোবর সকাল ৮টা ৩০মিনিটে প্রথম সেমিতে মুখোমুখি হবে ঢাকা ট্রিবিউন ও চ্যানেল আই৷ একই সময়ে দ্বিতীয় সেমিতে মাঠে নামবে ইনকিলাব ও জিটিভি৷ এরপর দুই সেমিফাইনালের বিজয়ী দল সকাল ১১টায় মুখোমুখি হবে ফাইনালে শিরোপা জয়ের লড়াইয়ে৷
এদিকে আজ ২০অক্টোবর বৃহস্পতিবার টুর্নামেন্টের ৪টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়৷
জিটিভি ৪উইকেটে পরাজিত করে আর টিভিকে৷ (স্কোর : আর টিভি ৮৩/২ ও জিটিভি ৮৯/২)৷ ম্যাচ সেরা হন জয়ী দলের সাইফুল৷ ইনকিলাব ৫৩রানে হারিয়েছে এসএ টিভি কে৷ (স্কোর : ইনকিলাব ১২৫/২ ও এসএ টিভি ৭৩/৫)৷ ম্যাচ সেরা হন জয়ী দলের রাসেল৷ চ্যানেল আই ৮রানে জয় পেয়েছে বাংলা ট্রিবিউনের বিপক্ষে ৷ (স্কোর : চ্যানেল আই ৮১/৩ ও বাংলা ট্রিবিউন ৭৩/৬)৷ ম্যাচ সেরা হন জয়ী দলের সোহেল৷ ঢাকা ট্রিবিউন ৫৪রানে হারিয়েছে এটিএন নিউজকে ৷ (স্কোর : ট্রিবিউন ১০১/৪ ও এটিএন নিউজ ৪৭/৫)৷ ম্যাচ সেরা হন জয়ী দলের রায়হান৷
ম্যাচের সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ইপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক রিয়াজ উদ্দিন আল মামুন, বিশেষ অতিথি বেলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: ওয়াহিদুজ্জামান, পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের অতিরিক্ত পরিচালক নিয়ামুল হক, সহকারী পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীমসহ অন্যান্যরা৷





তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ