শনিবার ● ২২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » আ’লীগের কাউন্সিলকে ঘিরে উজ্জীবিত ঝিনাইদহ
আ’লীগের কাউন্সিলকে ঘিরে উজ্জীবিত ঝিনাইদহ
ঝিনাইদহ প্রতিনিধি :: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে ঘিরে ঝিনাইদহ জেলা থেকে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এখন উজ্জীবিত৷ ঝিনাইদহ শহরের সর্বত্র জাতীয় সম্মেলনকে ঘিরে বিরাজ করছে সাজসাজ রব৷
ব্যানার-পোস্টার-ফেস্টুনে ছেয়ে গেছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো৷ তৈরি করা হয়েছে অনেক দৃষ্টিনন্দন তোরণ৷ আলোকসজ্জা করা হয়েছে দলীয় কার্যালয়গুলো৷ শহরের দৃষ্টিকাড়া স্থানগুলোতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় নৌকা প্রতীকে সাজানো হয়েছে৷
রাস্তায় রাস্তায় বর্তমান সরকারের উন্নয়নের স্মারক হিসেবে ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে৷ অনেক কাউন্সিলর ও ডেলিগেটরা ইতোমধ্যে ঢাকায় গিয়েছেন ৷
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, জেলা থেকে এবার ৭৯ জন কাউন্সিলর ও ডেলিগেটরা সম্মেলনে অংশ নেবে৷ এবারের সম্মেলনে ত্যাগী, সত্ ও যোগ্য নেতাকে আওয়ামী লীগের কমিটিতে দেখতে চান জেলার বিভিন্নস্তরের পৌছেছেন৷
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি এ প্রতিবেদককে বলেন, এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা সভানেত্রী হিসেবে দেখতে চাই৷
এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ তথা বাংলাদেশকে নেতৃত্ব দেবে বর্তমান এই কমিটি৷ এই কমিটিতে ত্যাগী ও সত্ নেতাদের স্থান দিতে হবে৷ নতুন বা পুরাতন হোন, প্রবীণ বা নবীন হোক না কেন৷ দলের জন্য যিনি যোগ্য তাকেই নেতা হিসেবে মেনে নেব আমরা৷





কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার