শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » জনকল্যাণে কাজ করাই হচ্ছে জহিরের ধর্ম
প্রথম পাতা » খুলনা বিভাগ » জনকল্যাণে কাজ করাই হচ্ছে জহিরের ধর্ম
শনিবার ● ২৯ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনকল্যাণে কাজ করাই হচ্ছে জহিরের ধর্ম

---ঝিনাইদহ প্রতিনিধি :: (১৪ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২০মি.) ঝিনাইদহের কুমড়াবাড়িয়ায় পাখির বিশ্রাম আর আশ্রয়ের জন্য গাছে গাছে বাঁধা মাটির কলস৷ রাস্তার দুইপাশে সবুজ গাছের সারি৷ পথচারীদের বিশ্রামের জন্য পথের ধারে বেঞ্চ৷ দেয়ালে দেয়ালে লেখা মনীষীদের উপদেশবাণী৷ এসবই দেশের অন্য সব ইউনিয়ন থেকে ঝিনাইদহের কুমড়াবাড়িয়াকে আলাদা করেছে৷ আর এসব করেছেন ঝিনাইদহের জহির রায়হান যিনি পেশায় একজন রংমিস্ত্রি৷

নিজের লাগানো গাছের নিচে নিজেরই হাতে গড়ে দেওয়া বেঞ্চে পথচলতি ক্লান্ত মানুষকে বিশ্রাম নিতে দেখে আপ্লুত হন জহির রায়হান৷ রংমিস্ত্রির কাজ করে যা আয় করেন তার ৫০ শতাংশ খরচ করেন সমাজের কল্যাণমূলক কাজে৷ নিজের সংসার কষ্টে চললেও হতদরিদ্র আট শিক্ষার্থীর পড়ালেখার খরচ দিয়ে যাচ্ছেন৷ প্রতিবন্ধীদের বাড়িতে নিজ খরচে তৈরি করে দিচ্ছেন ফলদ ও বনজ বাগান৷

সমপ্রতি তিনি শুরু করেছেন নিজের ব্যবহৃত বাইসাইকেলে বই রাখা৷ নাম দিয়েছেন ভ্রাম্যমাণ লাইব্রেরি৷ এলাকার বিভিন্ন বয়সের মানুষের কাছে তিনি এই বই বিতরণ করেন৷ পড়া শেষে আবার নতুন বই দিয়ে পুরাতন বইটি ফেরত নেন৷

জহির রায়হান (৪৫) ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের রামনগর গ্রামের দরিদ্র কৃষক মৃত কিয়াম উদ্দিন মোল্লার ছেলে৷ আর্থিক অনটনে লেখাপড়া করতে পারেননি৷ মাত্র আট বছর বয়স থেকে তিনি মাঠে ছাগল-গরু চরানোর কাজ শুরু করেন৷

এ সময় মাত্র দু-তিন মাস প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলেন৷ পরে আবার নৈশ বিদ্যালয়ে কিছুদিন পড়ালেখা করেন৷ অন্যের জমিতে কামলার কাজ করতেন৷ এখন মানুষের বাড়িঘর রং করার কাজটাই তার পেশা৷ এ থেকে মাসে গড়ে ১০ হাজার টাকা আয় করেন৷

কৃষিজমি নেই৷ পাঁচ শতক জমির ওপর তার বাড়ি৷ স্ত্রী শাহনাজ বাড়িতে সেলাইয়ের কাজ করে মাসে তিন হাজার টাকার মতো আয় করেন৷ ছেলে তপু রায়হান (১৭) দ্বাদশ শ্রেণিতে ও মেয়ে সুমাইয়া রায়হান (১০) পঞ্চম শ্রেণিতে পড়ে৷

১৯৯০ সালের শুরুর দিকে একদিন গ্রামের জিল্লুর, এনামুল, সৌরভসহ কয়েকজনের সঙ্গে বসে গল্প করছিলেন জহির৷ সেখানে দেশের মানুষের জন্য তারা কী করছেন বা করতে পারছেন, তা নিয়ে কথা হচ্ছিল৷

জহিরের মনে হলো আসলেও তো কিছুই করা হয়নি৷ ওই আড্ডার মাস দুয়েক পর জহির শুরু করেন দেয়াল লিখন ও বৃক্ষরোপণ৷ সারা দিন অন্যের বাড়িতে কাজ করে বিকেলে যেটুকু সময় পেতেন, রং-তুলি নিয়ে ছুটে যেতেন দেয়াল লেখার কাজে৷ দেয়ালের মালিকের অনুমতি নিয়ে বিভিন্ন মনীষীর বাণী লিখতেন৷

জহির জানালেন, দু-তিন মাস এভাবে গাছ লাগানো আর দেয়াল লেখার পর পড়ে যান আর্থিক সংকটে৷ গাছের চারা আর রং কেনা কষ্টকর হয়ে পড়ে৷ কিন্তু কাজ থামাতে রাজি নন তিনি৷ এ সময়ই স্ত্রী শাহনাজের সঙ্গে পরামর্শ করেন৷ স্বামী-স্ত্রী মিলে ঠিক করেন, বাকি জীবনে যে টাকা আয় করবেন, তার অর্ধেক সমাজের কল্যাণে খরচ করবেন৷

কষ্ট করে সংসার চালিয়ে কয়েকজন মেধাবী শিক্ষার্থীর পড়ালেখার খরচ চালাচ্ছেন জহির৷ তারা হলো ঝিনাইদহ সদরের কুমড়াবাড়িয়া গ্রামের আরিফ হোসেন, ধোপাবিলা গ্রামের সোহাগ হোসেন, হাবিবা খাতুন ও কনেজপুরের জেসমিন আক্তার, নগর বাথান এলাকার সুমি খাতুন, হামিরহাটির এলাকার শিমলা খাতুন, যাদবপুরের হালিমা খাতুন, ডেফলবাড়ীয়ার বাপ্পি, রামনগরের শাপলা৷ ইতিমধ্যে নিজ খরচে এক আনসার সদস্য’র সঙ্গে বিয়ে দিয়েছেন শিমলা খাতুনকে৷ শিমলা খাতুন ও লেখাপড়ার চালিয়ে যাচ্ছে৷ এদের প্রত্যেককে এইচএসসি পর্যন্ত পড়ার খরচ দেবেন জহির৷

জহির দুঃখ করে বলেন, শুরুতে একবার ছন্দপতন ঘটেছিল তার কাজে৷ পয়সা খরচ করে দেয়াল লিখতেন, কিন্তু মানুষ সেগুলো মলমূত্র দিয়ে ঢেকে দিত৷ মানুষ বলাবলি করত, জহির নিজেই পড়ালেখা জানে না, তার লেখা আমাদের পড়তে হবে কেন ?

এভাবে প্রায়ই লেখাগুলো মুছে দেওয়া হতো৷ তার লাগানো গাছগুলো উপড়ে ফেলা হতো৷ এসব কারণে মনে কষ্ট নিয়ে সবকিছু বন্ধ করে দিয়েছিলেন৷ কিন্তু বেশি দিন বসে থাকতে পারেননি৷ ২০০২ সালের পর আবার নতুন উদ্যমে শুরু করে আর থামেননি৷

জহিরের ১৯৯০ সালের দিকে রোপণ করা গাছগুলো অনেক বড় হয়েছে৷ নগরবাথান বাজার থেকে শুরু করে কুমড়াবাড়িয়া, রামনগর, ডেফলবাড়িয়াসহ পাশবর্তী গ্রামগুলোর রাস্তা দিয়ে হাঁটলেই গাছগুলো চোখে পড়ে৷ বকুল, মেহগনী, নিম, অর্জুন, জলপাই, আমড়া, আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছেন তিনি৷ জেলার বিভিন্ন উপজেলাসহ বিভিন্ন জেলায় তিনি গাছ লাগিয়েছেন কয়েক হাজার৷

পথচারী শরিফুল ইসলাম বলেন, কুমড়াবাড়িয়া ইউনিয়নের রাসত্মাগুলো আজ সবুজের ছায়ায় ঘেরা৷

জহির বলেন, একসময় চিন্তা হয় গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার পাশাপাশি অসহায় মানুষের কাজে কীভাবে তা লাগানো যায়৷ সেই চিনত্মা থেকে রামনগর গ্রামের প্রতিবন্ধী সুমন মিয়া, একই গ্রামের ময়না খাতুন, ধোপাবিলা গ্রামের বাদশা মন্ডল, কনোজপুর গ্রামের এনামুল ইসলামসহ আট প্রতিবন্ধীর বাড়িতে ৪০-৫০টি করে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে দিয়েছেন৷

জহির এ পর্যন্ত ১০০০ দেয়ালে মনীষীদের বাণী লিখেছেন৷ প্রথম দিকে অনেকগুলো মুছে দিলেও বর্তমানে যেগুলো লিখছেন তা দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে৷

কুমড়াবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, ‘জহিরের এই লেখা বাণীগুলো অনেকেই পড়ছেন৷ শিক্ষণীয় এসব কথা মানুষের মন পরিবর্তনে ভূমিকা রাখতে পারে৷’

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘সীমিত সামথের্র মধ্যেও নিজের স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে অন্যকে সহযোগিতা করে যাচ্ছেন জহির৷ তার মতো দেশপ্রেমিক সব এলাকায় থাকলে সমাজের অনেক উন্নয়ন হতো৷’





খুলনা বিভাগ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আর্কাইভ