শিরোনাম:
●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
রাঙামাটি, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » আ’লীগের কেন্দ্রীয় সদস্য নির্বাচিত কামরানকে সর্বস্তরের মানুষের শুভেচ্ছা
প্রথম পাতা » প্রধান সংবাদ » আ’লীগের কেন্দ্রীয় সদস্য নির্বাচিত কামরানকে সর্বস্তরের মানুষের শুভেচ্ছা
রবিবার ● ৩০ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আ’লীগের কেন্দ্রীয় সদস্য নির্বাচিত কামরানকে সর্বস্তরের মানুষের শুভেচ্ছা

---সিলেট জেলা প্রতিনিধি :: (১৫ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৮.মি.) বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান সর্বস্তরের মানুষের ভারোবাসায় সিক্ত হয়েছেন।

তিনি ঐতিহ্যবাহী বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার খবর সিলেটে পৌছার পরপরই সাবেক মেয়র কামরানের বাসভবনের চিত্র পাল্টে যায়।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, পেশাজেীবী সংগঠন, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষের ঢল নামে সাবেক এই জননন্দিত মেয়র, মাটি মানূষের নেতা কামরানের বাসভবনে। এই ভবনটি মুহুর্তে ফুলে ফুলে ছেয়ে যায়। একের পর এক উল্লসিত মানুষ মেয়র কামরানকে বুকে জড়িয়ে ফুলেল ভালোবাসা জানাতে থাকেন।

এভাবেই ফুলে ফুলে ও ভালোবাসায় কামরানের বাসভবন হয়ে উঠে এক উৎসবের উৎস। স্বতসফুর্ত ভাবে রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগ ঘরনার ত্যাগী পরিক্ষীত ও জনপ্রিয় এই নেতাকে বরণ করে নেন। তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগ, উলামালীগ, বঙ্গবন্ধু প্রজন্মলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের বিভিন্ন শ্রেণী ও পেশার সর্বস্তরের অগণিত মানুষ।
মানুষের অকৃত্রিম ভালোবাসা আর অনুরাগের জবাবে সাবেক মেয়র কামরান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত,,প্রেসিডিয়াম সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজসহ কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজ উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে। দেশ এখন বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। তিনি জাতির জনকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতির জনকের তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে গুরুদায়িত্ব অর্পন করেছেন তা জীবন দিয়ে হলেও রক্ষা করে যাবো। আর বেশি দিন দূরে নয় যে দিন বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নত দেশ হিসেবে মাথা উচু করে দাড়াতে সক্ষম হবে।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে দলমত নির্বিশেষে বাংলাদেশের আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হতে হবে। বিশ্বের মানুষ বাংলাদেশের দলাদলি সহিংশতার চেয়ে উন্নয়ন কর্মকান্ডের প্রতি গুরুত্ব দিচ্ছে। তাই শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের ভিশন ও উন্নয়নের গতিধারায় তারা অত্যান্ত আনন্দিত ও উৎসাহিত। তিনি আনন্দঘন মুহুর্তে দেশবাসীকে এই ধারা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এদিকে সাবেক মেয়র কামরান কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটিতে স্থান পাওয়ায় সিলেট মহানগরীতে কর্মী সমর্থক ও শুভাকাংখীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। খবরটি পাওয়ার পরপরই মানুষের ভালোবাসার পুষ্পস্তবকে ছেয়ে যায় কামরানের বাসভবন। উৎফুল্ল ও উজ্জিবিত নেতাকর্মীরা কেন্দ্রীয় কমিটিতে সিলেটের আপামর জনসাধারণের প্রিয় মুখ বদর উদ্দিন আহমদ কামরানকে নির্বাচিত করায় জাতির জনকের তনয়া সুযোগ্য প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে প্রাণ ঢালা অভিনন্দন ও মোবারকবাদ জানান।

২৯ অক্টোবর শনিবার আওয়ামীলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। এই কমিটিতে সিলেটের জননন্দিত সাবেক মেয়র কামরান সদস্য পদ লাভ করায় সিলেট আওয়ামী রাজনৈতিক অঙ্গনে আনন্দের বন্যা বইছে।





প্রধান সংবাদ এর আরও খবর

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু

আর্কাইভ