শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ব্যবসায়ী ও করপোরেট প্রতিষ্ঠানের দৃষ্টি কেড়েছে ওয়ালটন
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ব্যবসায়ী ও করপোরেট প্রতিষ্ঠানের দৃষ্টি কেড়েছে ওয়ালটন
রবিবার ● ৩০ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যবসায়ী ও করপোরেট প্রতিষ্ঠানের দৃষ্টি কেড়েছে ওয়ালটন

---ঢাকা প্রতিনিধি :: (১৫ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৩০মি.) প্রথমবারের মতো আয়োজিত তিন দিনের লাইট এক্সপো শেষ হলো আজ ২৯ অক্টোবর শনিবার।

মেলায় ব্যবসায়ী, কর্পোরেট ক্লায়েন্ট ও সাধারন ক্রেতাদের নজর কেড়েছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। মেলায় বেশ কয়েকটি করপোরেট প্রতিষ্ঠান থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্ডার পেয়েছে ওয়ালটন। ইতোমধ্যে কয়েকটি গ্রুপের সাথে বিভিন্ন প্রকারের এলইডি লাইটিং পণ্য বিক্রির প্রক্রিয়া চুড়ান্ত হয়েছে। পাইপ লাইনে রয়েছে আরো প্রায় ২৪টি করপোরেট প্রতিষ্ঠানের কাছে পণ্য বিক্রির প্রক্রিয়া। মেলায় ওয়ালটন প্যাভিলিয়নে প্রদর্শিত হয়েছে দেড় শতাধিক মডেলের পণ্য।
গত বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে ’বাংলাদেশ লাইটিং এক্সপো-২০১৬’ এবং ’ইন্টেরিয়র-এক্সটেরিয়র ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৬’ শীর্ষক দুটি আন্তর্জাতিক প্রদর্শনী।

আজ শনিবার ছিল মেলার শেষ দিন। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই মেলায় দেশী-বিদেশী বিভিন্ন কোম্পানির প্রায় ৬৫টি স্টল ছিল।
তিন দিনব্যাপী এই মেলায় এলইডি লাইট, সিএফএল লাইট, এলইডি প্যানেল লাইট, লাইটিং অ্যাকসেসরিজ, ডেকোরেটিভ সুইচ ও সকেট, রুম হিটার, গিজার ও ওয়াটার হিটার, ডেকোরেটিভ লাইটিং ও ঝারবাতি, এয়ার-কন্ডিশনার, কার্পেট, সোলার প্যানেল, সোলার লাইট, ইমার্জেন্সি লাইট, স্ট্রিট লাইট, লাইট শেড, ল্যান্ডস্ক্যাপ, রিচার্জেবল ফ্যান, সিলিং ফ্যান, রিচার্জেবল ব্যাটারিসহ অসংখ্য পণ্য প্রদর্শন করা হয়েছে।
উদ্বোধনের পর থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের সাপ্লাই ম্যানেজার, কমার্শিয়াল অফিসার, কনসালটেন্টসহ সকল শ্রেণীর ক্রেতারা মেলা পরিদর্শনে আসেন।

তবে ক্রেতা সমাগম সবচেয়ে বেশি ছিল শুক্র ও শনিবার। ক্রেতা দর্শনার্থীদের অনেকেই দেশেই আন্তর্জাতিক মানসম্পন্ন এলইডি লাইট, প্যানেলসহ বিভিন্ন ধরণের ইলেকট্রিক্যাল পণ্যসামগ্রী প্রস্তুত করায় ওয়ালটনের ব্যাপক প্রশংসা করেছেন। অন্যান্য ব্র্যান্ডের তুলনায় ওয়ালটন পণ্যের উচ্চমান ও সাশ্রয়ী দামের কারনে ইতিমধ্যেই অনেকেই পণ্য ক্রয়ের আগ্রহ দেখিয়েছে।
মেলা ঘুরে দেখা গেছে, মেলায় ওয়ালটনের এলইডি ১২ ওয়ার্ডের এক্সক্লুসিভ বাল্ব বিক্রি হচ্ছে ৩২৫ টাকায়। কিন্তু, সমজাতীয় বিদেশী কোম্পানীর বাল্ব মেলায় বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। এছাড়াও, মেলায় ৩০ ওয়াট থেকে ১৫০ ওয়াটের ফ্ল্যাট লাইট ওয়ালটন বিক্রি করছে ৩ হাজার থেকে ১১ হাজার টাকায়, যেখানে বিদেশী ব্র্যান্ডের একই ওয়াট এবং সমমানের লাইট বিক্রি হচ্ছে সাড়ে ৪ হাজার থেকে ২০ হাজার টাকায়।
ওয়ালটনের সহকারী পরিচালক এবং স্টল ইনচার্জ মুক্তাদির বিল্ল্যাহ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, প্রথম দিন থেকেই ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। বিশেষ করে, বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

মেলায় দেড় শতাধিক মডেলের বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল পণ্য প্রদর্শন করেছে ওয়ালটন।

সুন্দর ডিজাইন, বিশ্বমান সম্পন্ন, দেশব্যাপী বিস্তৃত বিশাল সার্ভিস নেটওয়ার্ক থেকে সর্বোত্তম ও দ্রুত বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা, সহজ কিস্তি সুবিধা, এলইডি লাইটিং পণ্যে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং দামেও সাশ্রয়ী হওয়ায় সহজেই ক্রেতাদের মন জয় করে নিচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের পণ্য।
তিনি আরো জানান, মেলায় মোট ২৪টি গ্রুপ অব কোম্পানীজ ওয়ালটন পণ্য ক্রয়ের প্রতি আগ্রহ দেখিয়েছে। ইতোমধ্যে, প্যারাগণ গ্র’পের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ এলইডি লাইটের অর্ডার পাওয়া গেছে।
মেলায় ওয়ালটন স্টলে হোয়াইট স্ক্রীন কমিউনিকেশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম জাহিদুর রহমান সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, ওয়ালটন যে এলইডি লাইট, প্যানেল, বাল্ব এবং ইলেকট্রিক সুইস-সকেট এর মতো উচ্চ প্রযুক্তির পণ্য দেশেই তৈরি করছে তা জানা ছিলনা। ওয়ালটনের পণ্যগুলো সরাসরি দেখে মনে হচ্ছে উচ্চ মানসম্পন্ন। দামও অন্যান্য ব্র্যান্ডের চেয়ে সাশ্রয়ী।
নির্ঝর গ্রুপের চেয়ারম্যান নুরুন নবী চৌধূরী সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, বিভিন্ন স্টল পরিদর্শন করেছি। কিন্তু ওয়ালটনের স্টলে এসে অবাক হয়েছি। বিভিন্ন ধরনের এলইডি জাতীয় লাইট প্রদর্শন করছে দেশীয় প্রতিষ্ঠানটি। আরো বেশি অবাক হই এটা শুনে যে, ওয়ালটনের নিজস্ব কারখানায় দেশেই তৈরি করা হচ্ছে এসকল পণ্য।
উল্লেখ্য, এলইডি বাল্ব, টিউব লাইট, ডেকোরেটিভ টিউব লাইট, প্যানেল লাইট, ফ্লাড লাইট, স্ট্রিট লাইট, ইলেকট্রিক সুইস-সকেট, সিলড এসিড লেড রিচার্জেবল ব্যাটারি, রিচার্জেবল ফ্যান, রিমোর্ট কন্ট্রোল ফ্যান, দেয়াল ও সিলিং ফ্যানসহ দেড় শতাধিক মডেলের পণ্য প্রদর্শন করেছে ওয়ালটন।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)