বুধবার ● ২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নাটোরে দেড় লাখ টাকা মূল্যের গাঁজা গাছ জব্দ
নাটোরে দেড় লাখ টাকা মূল্যের গাঁজা গাছ জব্দ
নাটোর প্রতিনিধি :: (১৮ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১২মি.) নাটোরের বাগাতিপাড়ার চিথলিয়া গ্রামের ভিটাপাড়া থেকে প্রায় দেড় লাখ টাকা মূল্যের গাঁজা গাছ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও র্যাব-৫৷ সূত্রে জানা যায়, ২ নভেম্বর বুধবার বাগাতিপাড়া উপজেলা প্রশাসন ও র্যাব-৫ গোপন সংবাদের ভিত্তিতে চিথলিয়া গ্রামের ভিটাপাড়া এলাকার দেদার বক্স মন্ডলের ছেলে আহসান ওরফে আশকান আলীর নিজ জমি থেকে ১২ টি গাঁজা সহ গাছ উদ্ধার করে৷ র্যাব-৫ এর এএসপি সিদ্দিকুর রহমান ও ডিএডি রেজাউল বারীর নেতৃত্তে সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন৷ আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে আশকান আলী অভিযানের পূর্বেই শটকে পড়েন৷ পরে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ এর ভ্রাম্যমান আদালত জব্দকৃত প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের গাঁজা সহ গাছ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়৷





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা