শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » ঢাকা » গারোদের ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা’ উত্‍সব উদযাপিত
প্রথম পাতা » ঢাকা » গারোদের ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা’ উত্‍সব উদযাপিত
শুক্রবার ● ৪ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গারোদের ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা’ উত্‍সব উদযাপিত

---ঢাকা প্রতিনিধি :: (২০ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৪মি.) মিসি সালজং বা শস্য দেবতার ওপর নির্ভর করে ফসলের ভালো ফলন হয়, এটা গারো জনগোষ্ঠির একটা বিশ্বাস৷ এই শস্য দেবতাকে কৃতজ্ঞতা জানিয়ে ও নতুন ফসল খাওয়ার অনুমতি চেয়ে ৪ নভেম্বর শুক্রবার গারো জনগোষ্ঠি পালন করেছে এ বছরের ‘ওয়ানগালা’ বা নবান্ন উত্‍সব৷ ঢাকায় বসবাসরত গারো রাজধানীর বনানী মডেল হাইস্কুল প্রঙ্গণে দিনব্যাপী পূজা-অর্চনা, আলোচনা ও নাচ-গানের মাধ্যমে ঐতিহ্যবাহী এ উত্‍সব ‘ওয়ানগালা’ উদযাপন করে৷

ঐতিহ্যবাহী ওয়ানগালা উদযাপন পরিষদ নকমা দুর্জয় তজু-এর সভাপতিত্বে ওয়ানগালা উত্‍সবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ এর সংসদ সদস্য জুয়েল আরেং এমপি,  প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ, এক্সিম ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ হায়দার আলী মিয়া, ইন্ডিজেনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিস-এর সভাপতি সঞ্জীব দ্রং, ঢাকা মেট্রোপলিটান ক্রিস্টিয়ান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি.-এর চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন, ঢাকা ক্রিস্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর সভাপতি বাবু মার্কুজ গমেজ , জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন বাবুল, আদিবাসী নেত্রী আগস্টিনা চিছাম প্রমুখ৷

শুক্রবার সকালে দেবতাদের পূজার মাধ্যমে উত্‍সব শুরম্ন হয়৷ এতে ‘আমুয়া’, ‘রুগালা’র মতো ধর্মীয় আচার পালন করা হয়৷ দুপুরের বিরতির পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান৷ এতে নিজস্ব ভাষায় গান গেয়ে শোনান গারো শিল্পীরা৷ সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল গারোদের ঐতিহ্যবাহী জুম নাচ৷
---
ওয়ানগালা একই সঙ্গে ধর্মীয় ও সামাজিক উত্‍সব৷ ওয়ানগালা উত্‍সব পাহাড়ি জুমচাষকে কেন্দ্র করে উদযাপিত হয়ে থাকে৷ নতুন ফসল তোলার পরে নকমা (গ্রাম প্রধান) সবার সঙ্গে আলোচনা করে অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করেন৷ এক যুগ ধরে প্রতিবছর নভেম্বর-ডিসেম্বর মাসে ঢাকায় বসবাসরত গারোরা এ উত্‍সব আয়োজন করছে৷উত্‍সব উপলক্ষে বনানী মডেল হাইস্কুল প্রাঙ্গণে সমবেত হয় ঢাকায় বসবাসরত কয়েক হাজার গারো আদিবাসী৷ শহুরে জীবনের কর্মব্যস্ততার ফাঁকে দিনভর তারা নিজেদের মতো করে আনন্দে মেতে থাকে৷ বিদ্যালয়ের মাঠে গড়ে ওঠা অস্থায়ী খাবারের দোকানে ঘুরে ঘুরে স্বাদ নেয় নিজেদের ঐতিহ্যবাহী নানা পদের খাবারের৷ কেউ কেউ বাসায় খাবার জন্য কিনে নেন জুমের আলু, শামুক, কাঁকড়া, কুচিয়া ৷





ঢাকা এর আরও খবর

তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন

আর্কাইভ