শুক্রবার ● ৪ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ
গাজীপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২০ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৯২মি.) ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে হিন্দু অধ্যুষিত এলাকায় তান্ডব ও সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবী করলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এডভোকেট রানাদাশ গুপ্ত৷
দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে গাজীপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ ও মানববন্ধনে এ দাবী জানান তিনি৷
৪ নভেম্বর শুক্রবার গাজীপুর মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রথম ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক রানাদাশ গুপ্ত সন্মেলন শুরুর আগে মানববন্ধন কর্মসূচীতে বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের দাবী জানান৷
গাজীপুর শহরের কেন্দ্রীয় কালি মন্দিরে মি. ফেডরিক মুকুল বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা৷ পরে শহরের রাজবাড়ি সড়কে বিক্ষোভ মিছিল করেন৷





গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন