শুক্রবার ● ৪ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » গণতন্ত্র রক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে : লালু
গণতন্ত্র রক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে : লালু
আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: (২০ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৮মি.) বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, গণতন্ত্র আজ বিপন্ন, বিএনপি গণতন্ত্র রক্ষায় আন্দোলন চালিয়ে যাচ্ছে৷
জনগনের ভোটের অধিকার ও গণতন্ত্র রক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে৷
তিনি সোনারায় ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মফিদুল ইসলাম বিপুল ভোটে বিজয়ী হওয়ায় ৪ নভেম্বর শুক্রবার রাঁতে বগুড়া গাবতলী’র কলাকোপা আজাদ মঞ্জিলে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন৷
এসময় উপস্থিত ছিলেন নব-নির্বাচিত সোনারায় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যাপক মফিদুল ইসলাম, তাঁর পত্নী গাওছিয়া আখতার বিথী, সোনারায় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক জসিউর রহমান সোহেল, আবু সাইম, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, মোফাজ্জল করিম, যুবদল নেতা আরিফুর রহমান মজনু, আব্দুল মতিন, জাহাঙ্গীর আলম পোটল ও সুলতান মাহমুদ প্রমূখ৷
শেষে বিএনপি’র মনোনীত প্রার্থী সোনারায় ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মফিদুল ইসলাম বিপুল ভোটে বিজয়ী হওয়ায় সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালুকে ফুলেল সংবর্ধনা জানানো হয় ৷





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ