সোমবার ● ৭ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলা » বিকেএসপি কাপ বাস্কেটবল টুর্নামেন্ট শুরু
বিকেএসপি কাপ বাস্কেটবল টুর্নামেন্ট শুরু
ক্রীড়া প্রতিবেদক :: ৭ নভেম্বর সোমবার সকালে বিকেএসপি’র জিমন্যাসিয়ামে অনূর্ধ-১৮ অকো ট্যাক্স-বিকেএসপি কাপ-২০১৬ এর শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান, বিজিবিএম,পিবিজিএম, এনডিসি,এএফডব্লিউসি, পিএসসি।
বিশেষ অতিথি হসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের স্পোন্সর প্রতিষ্ঠান অকো ট্যাক্স গ্রুপের সহকারী পরিচালক (প্রশাসন) মো. সাইদুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিকেএসপি’র পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রুহুল আজাদ, পরিচালক (প্রশিক্ষণ) মো. মোশারফ হোসেন মোল্লা ও কলেজের অধ্যক্ষ লে.কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ।
উদ্বোধনী খেলায় বিকেএসপি লাল দল চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে ৪৪-৩০ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে শুভ সূচনা করে।
দিনের অন্যান্য খেলায় বিকেএসপি সবুজ দল সেন্ট গ্যাগোরিজেস দলকে ৫৪-১৬, রাজশাহী ডিএসএ কে ৫৪-১৬ পয়েন্টে ও বিকেএসপি লাল দল ৩৫-১০ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে।
অংশগ্রহণকারী দলগুলো হলো বিকেএসপি লাল, বিকেএসপি সবুজ, গ্যাগোরিয়ান ক্লাব, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা, খুলনা জেলা ক্রীড়া সংস্থা ও সেন্ট গ্যাগোরিজেস।
আগামীকাল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল, এমপি ।





কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু