শিরোনাম:
●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৭ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » এইচআইভি পজিটিভ মহিলাদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করা হচ্ছে পাকিস্তানী জঙ্গিদের
প্রথম পাতা » আন্তর্জাতিক » এইচআইভি পজিটিভ মহিলাদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করা হচ্ছে পাকিস্তানী জঙ্গিদের
সোমবার ● ৭ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এইচআইভি পজিটিভ মহিলাদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করা হচ্ছে পাকিস্তানী জঙ্গিদের

---অনলাইন ডেস্ক :: আত্মঘাতী জঙ্গির জোগানে ঘাটতি। নিয়ন্ত্রণরেখা বরাবর প্রবল গোলাগুলি এবং ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের জেরে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে জঙ্গি পরিকাঠামোর। লোকক্ষয়ও হয়েছে প্রচুর। ফিদায়েঁ বাহিনীতে লোক বাড়াতে তাই নতুন পথ খুঁজেছে পাকিস্তান। জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে সাজাপ্রাপ্ত দাগী অপরাধীদের। তার পর ভারতে ঢুকে নাশকতা চালানোর জন্য তাদের জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা সম্প্রতি এমনই তথ্য সামনে এনেছে।

৮০-র দশকের শেষ দিক থেকে আত্মঘাতী নাশকতার মাধ্যমে ভারতের সঙ্গে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। কখনও হিজবুল মুজাহিদিন, কখনও লস্কর-ই-তৈবা, কখনও জইশ-ই-মহম্মদ তাদের প্রধান অস্ত্র হিসেবে কাজ করছে। চলতি বছরের জুলাইয়ে সেনার গুলিতে হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর উপত্যকায় শুরু হওয়া বিক্ষোভের সুযোগ নিয়ে আরও মরিয়া হয়ে জম্মু-কাশ্মীরে অশান্তি ছড়ানোর চেষ্টা শুরু করেছে পাকিস্তান। পাক সেনা এবং আইএসআই লস্কর, হিজবুল, জইশকে এক সূত্রে গেঁথে নিয়ে অনুপ্রবেশ বাড়ানোর চেষ্টায় মেতে উঠেছে। কিন্তু নিয়ন্ত্রণরেখা বরাবর সামরিক প্রস্তুতি বিপুল বাড়িয়েছে ভারতও। অনুপ্রবেশ রুখতে নিয়ন্ত্রণরেখায় রোজ রক্তক্ষয়ী সংঘর্ষের মুখোমুখি দাঁড়াচ্ছে সেনা-বিএসএফ। উপত্যকা জুড়েও চলছে জঙ্গিদমন অভিযান। চলতি বছরের জুলাই মাস পর্যন্ত সেনা অভিযানে অন্তত ৭২ জন জঙ্গি খতম হয়েছে বলে সেনা সূত্রের খবর। তার পরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইকও করেছে ভারতীয় বাহিনী। তাতেও জঙ্গি সংগঠনগুলির বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে এ বছরে ১০০ জনেরও বেশি জঙ্গি নিকেশ হয়েছে বলে জানা গিয়েছে। সংখ্যা নিয়ে কিছু মতান্তর থাকলেও জঙ্গি পরিকাঠামোর বিপুল ক্ষতি যে হয়েছে, তা নিয়ে কোনও মহলেই সংশয় নেই। ক্ষতিপূরণের লক্ষ্যে পাকিস্তান এখন দাগী অপরাধীদের কাজে লাগাতে শুরু করেছে বলে ভারতীয় গোয়েন্দা তথ্য আদানপ্রদান সংস্থা ম্যাক সূত্রে জানা গিয়েছে।

ম্যাক বা মাল্টি-এজেন্সি সেন্টার হল ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে তথ্য আদানপ্রদানের একটি নোডাল সংস্থা। ২৬/১১ মুম্বই জঙ্গি হানার পর এই সংস্থা তৈরি করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে যে আলাদা আলাদা গোপন তথ্য এসে পৌঁছয়, সেই সব তথ্য সংস্থাগুলি যাতে পরস্পরের মধ্যে আদানপ্রদান করতে পারে, তার জন্যই ম্যাক তৈরি করা হয়েছে। শ্রীনগরে কর্মরত এক ম্যাক কর্তা একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দাগী এবং সাজাপ্রাপ্ত অপরাধীদের জেল থেকে ছেড়ে দিচ্ছে পাকিস্তান। তাদের নিয়ে আসা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জঙ্গি শিবিরে। সেখানে প্রথমে তাদের মগজ ধোলাই হচ্ছে, ভারত-বিদ্বেষ বাড়িয়ে তোলা হচ্ছে। তার পর ফিদায়েঁ প্রশিক্ষণ দিয়ে ভারতে নাশকতা চালানোর জন্য লঞ্চ প্যাডে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই নব্য জঙ্গিদের বলা হচ্ছে, ইসলামের স্বার্থেই কাশ্মীরে নাশকতা চালানো জরুরি। ভারতে নাশকতা চালিয়ে শহিদ হলে স্বর্গে যাওয়ার রাস্তা খুলে যাবে বলেও এদের প্রলুব্ধ করা হচ্ছে।

নিয়ন্ত্রণরেখার ও পারে এই মুহূর্তে অন্তত ৩০০ জঙ্গি ভারতে ঢোকার অপেক্ষায় রয়েছে বলে সেনা সূত্রে খবর পাওয়া গিয়েছে। ম্যাক সূত্রের খবর, এদের সকলকেই যে জেল থেকে ছাড়িয়ে এনে জঙ্গি বানানো হয়েছে, তেমন নয়। এদের ৭০ শতাংশই লস্কর, জইশ, হিজবুলের সদস্য। কিন্তু বাকি ৩০ শতাংশ অর্থাৎ প্রায় এক-তৃতীয়াংশ জেল থেকে ছাড়া পাওয়া সাজাপ্রাপ্ত আসামী।

নাশকতা চালানোর জন্য এই আসামিদের পাকিস্তান ভারতে ঢোকানোর চেষ্টা করছে ঠিকই। কিন্তু তারা ভারতে ঢুকে আদৌ নাশকতা চালাবে নাকি এলাকার মানুষের সঙ্গে মিশে গিয়ে মুক্ত জীবন যাপনের চেষ্টা করবে, সে বিষয়ে পাক সেনা ও আইএসআই নিশ্চিত হতে পারছে না। তাই নিয়ন্ত্রণরেখা পেরনোর ৪৮ ঘণ্টার মধ্যে নাশকতা চালিয়ে মৃত্যুবরণ করার নির্দেশ দেওয়া হচ্ছে এদের।

আরও পড়ুন: গোটা শহরের তলায় সুড়ঙ্গ-জাল, মসুল যেন এখন ভয়ঙ্কর চক্রব্যূহ!

জেল থেকে ছাড়া পাওয়া আসামিদের মধ্যে নতুন জীবন শুরু করার কোনও ইচ্ছাই যাতে না থাকে, তার জন্য একটি জঘন্য উপায় অবলম্বন করা হচ্ছে বলে অভিযোগ।

এইচআইভি পজিটিভ মহিলাদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে এদের নাকি বাধ্য করা হচ্ছে। ভবিষ্যতে সুস্থ জীবন কাটানোর আর যে কোনও আশা নেই, এই ভাবে তা নিশ্চিত করার পর এই নব্য জঙ্গিদের নিয়ন্ত্রণ রেখায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমটিই শ্রীনগরের ম্যাক কর্তাকে উদ্ধৃত করে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে।

ছবি:নিয়ন্ত্রণরেখায় অতন্দ্র প্রহরা, সূত্র : আনন্দবাজার ।





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ