শিরোনাম:
●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৮ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » দুর্নীতি মাথায় নিয়ে রাঙামাটিতে আব্দুল মোতালেব
প্রথম পাতা » খুলনা বিভাগ » দুর্নীতি মাথায় নিয়ে রাঙামাটিতে আব্দুল মোতালেব
মঙ্গলবার ● ৮ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুর্নীতি মাথায় নিয়ে রাঙামাটিতে আব্দুল মোতালেব

---

ঝিনাইদহ প্রতিনিধি :: (১৫ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.০৮মিঃ) ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের বেপরোয়া ঘুষ আদায়, মানুষের সাথে চরম দুর্ব্যবহার, দুর্নীতি ও অফিসের এক নারী কর্মচারীকে কুপ্রস্তাবের ধারাবাহিক সংবাদ প্রকাশের পর পাসপোর্ট ও ইমিগ্রেশন সহকারী উপ-পরিচালক আব্দুল মোতালেব সরকারকে অবশেষে শাস্তিমুলক রাঙামাটিতে বদলী করা হয়েছে৷

২৮ আগষ্ট রবিবার তিনি বদলীর আদেশ সম্বলিত ই-মেইল বার্তাটি হাতে পান৷

ঝিনাইদহ পাসপোর্ট অফিসে পদায়ন (চলমান দায়িত্ব) করা হয়েছে রাঙামাটি আঞ্চলিক পাসপোর্ট অফিসের ডিএডি ফরিদ উদ্দীন আহমেদকে ৷ বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইড সুত্রে এ খবর পাওয়া গেছে ৷

এর আগে গত ২৪ আগষ্ট ডিএডি আব্দুল মোতালেব সরকারের বিরুদ্ধে কর্মক্ষেত্রে হয়রানী, উত্যক্তসহ যৌন নিগ্রহের অভিযোগ তদন্ত করতে ঝিনাইদহে আসেন প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (সংস্থাপন) নাসরিন পারভিন নুপুর৷

ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের এক নারী নিম্নমান সহকারী বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচারকের বরাবর এ অভিযোগ করেন৷

ডিএডির বিরুদ্ধে লিখিত ভাবে অভিযোগকারী ওই নারীকেও ঢাকায় বদলী করা হয়েছে বলে জানা গেছে৷

উল্লেখ্য, সহকারী উপ-পরিচালক আব্দুল মোতালেব সরকার ২০১৫ সালের ৩০ জুলাই যোগদানের পর থেকে ঘুষের রেট আট’শ থেকে বৃদ্ধি করে ফাইল প্রতি নয়’শ টাকা করে আদায় করেন৷

এ হিসেবে ঝিনাইদহ পাসপোর্ট অফিসে দিনে আনুমানিক দুই লাখ টাকা করে ঘুষ আদায় করা হতো৷ ঘুষের টাকা না দিলে চরম ভাবে হয়রানী করা হতো৷

এ নিয়ে পাসপোর্ট গ্রাহীতাদের মাঝে ক্ষোভ এবং অসেন্তাষ ছড়িয়ে পড়ে৷ পদে পদে হয়রানী ও দুর্ব্যবহারের শিকার হতে হয় ঝিনাইদহের পাসপোর্ট গ্রহীতাদেরকে ৷ ঝিনাইদহ পোসপোর্ট অফিসের ঘুষের টাকা প্রতি সপ্তাহে ভাগাভাগি করা হতো৷

এর মধ্যে সহকারী উপ-পরিচালক মোতালেব সরকার ৬০% ও বাকী ৪০% টাকা সাধারণ স্টাফরা ভাগ করে নিতেন৷ কক্সবাজার পাসপোর্ট অফিসে দায়িত্ব পালনকালে আব্দুল মোতালেব সরকার রহিঙ্গা স্মরনার্থীদের পাসপোর্ট দিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন৷

এ নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে সরকারের উপর মহলকে জানানো হলে তাকে বদলী করা হয়৷

এ বিষয়ে সহকারী উপ-পরিচালক মোতালেব সরকার বদলীর খবর স্বীকার করে বলেন, আমরা সরকারী চাকরী করি৷ বদলী তো হতেই হবে৷

তবে তিনি ঘুষ আদায়, মানুষের সাথে চরম দুর্ব্যবহার ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে কোন মন্তব্য করতে রাজি হননি৷





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)