শনিবার ● ১২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরগুনায় নারী’র নিরাপত্তায় পুলিশের উদ্যোগ বিষয়ক সভা
বরগুনায় নারী’র নিরাপত্তায় পুলিশের উদ্যোগ বিষয়ক সভা
বরগুনা প্রতিনিধি :: (২৮ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৩৬মি.)বরগুনায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নারীর নিরাপত্তায় জেলা পুলিশের উদ্যোগে ‘জাগরনী’ নামে সহায়তা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ১২ নভেম্বর শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ‘জাগরনী’ কেন্দ্রের উদ্বোধন করেন, বরগুনা জেলা ও দায়রা জজ মো. হাছানুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম।
বিশেষ অতিথি ছিলেন-নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. জুলফিকার আলী খান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুল হক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু।
এসমায় আলোচনা করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন নাহার মুন্নী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ মিয়া, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি আবদুল মোতালেব মৃধা, পাবলিক প্রসিকিউটর ভূবন চন্দ্র হাওলদার, পৌর কমিউনিটি পুলিশের সভাপতি আবদুল আলীম হিমু, পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ আহম্মেদ, জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক সুখরঞ্জন শীল, এডভোকেট মো. আনিসুর রহমান, নারী-শিশুর পিপি মোস্তাফিজুর রহমান বাবুল, নাজমা বেগম, হোসনেয়ারা চম্পা, এ্যাড.আক্তারুজ্জামান বাহাদুর, এডভোকেট সঞ্জীব দাস, সাংবাদিক মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান জামাল, মো. আবু জাফর সালেহ, হোসনেয়ারা হাসি, গৃহবধূ খাদিজা বেগম, নাসিমা বেগম ও মুশফিক আরিফ।
পরে,অনুষ্ঠানে জাগরনী’র দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসকে পুরস্কৃত করা হয়।





পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু