মঙ্গলবার ● ১৫ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ঐশী নিখোজ নাকি অপহৃত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ঐশী নিখোজ নাকি অপহৃত
সিলেট প্রতিনিধি :: (১ আগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১২.৩৩মি.) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের ছাত্রী ঐশী হামোম (২৪) সাত দিন যাবত নিখোঁজ রয়েছেন।
তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রী হলের আবাসিক ছাত্রী। ৭ নভেম্বর সিলেট নগরীর সুবিদ বাজারে টিউশনীতে এসে তিনি আর বিশ্ববিদ্যালয়ে ফিরেননি। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সূত্রে জানাগেছে, সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য ঐশী ক্যাম্পাসের প্রিয় মুখ। এক সাপ্তাহে ধরে তাঁর খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে শাহপরাণ থানা পুলিশকে অভিযোগ করা হয়েছে। মণিপুরী সম্প্রদায়ের বাসিন্দা ঐশী কমলগঞ্জের সনাতন হামোমের মেয়ে।
এদিকে ঐশীর বাবা ঐশী নিঁখোজ রয়েছে বলে বিষয়টি ক্যাম্পাসকে অবগত করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও তার খোঁজ করছেন বলে জানাগেছে।
এদিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ঐশীর সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্টও দিয়েছেন।
এসময় তিনি উল্লেখ করেন, এ ব্যাপারে থানা পুলিশ এবং র্যাব তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে যে, ঐশীকে অপহরণ করা হয়েছে।
এ ব্যাপারে শাহপরাণ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল মুন্সী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ঐশীকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ব্রজেন সিংহ নামে একজনকে আটক করে এ ঘটনায় জিজ্ঞাসাবাদ চলছে বলেও তিনি জানান। শাহজালাল মুন্সী বলেন, ঐশী নিখোঁজ নয়। তাকে অপহরণ করা হয়েছে এটা তারা মোটামুটি নিশ্চিত। তবে মেয়েটিকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে এটা তারা নিশ্চিত হতে পারছেন না। আটককৃত ব্রজেন সিংহ এ ঘটনার সাথে জড়িত রয়েছেন বলে তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)