রবিবার ● ২০ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে মাদক বহনের দায়ে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুর মোহাম্মদ আটক
খাগড়াছড়িতে মাদক বহনের দায়ে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুর মোহাম্মদ আটক
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৬অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.২৭মি.) মাদক (ইয়াবা) মামলায় আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে আবারও মাদক বহন করার অভিযোগে আটক করা হয়েছে জেলার দীঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুর মোহাম্মদ (৪০) কে।
রবিবার বিকাল ৪টার দিকে দীঘিনালা সড়কের কৃষি গবেষণা এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত নুর মোহাম্মদ দীঘিনালা উপজেলার বড় মেরুং এলাকার মৃত একিন আলীর ছেলে।
সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রইচ উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসির নেতৃত্বে দীঘিনালা সড়কের কৃষি গবেষণা এলাকায় নুর মোহাম্মদের মোটরসাইকেলের গতিরোধ করা হয়।
এসময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় আনে পুলিশ।
প্রায় একমাস আগে ৬ পিস ইয়াবাসহ কুমিল্লা টিলা এলাকা থেকে তাকে আটক করে মাদক মামলায় আদালতে চালান করেছিল পুলিশ। সে মামলায় জামিন পান নুর মোহাম্মদ।
আজ মামলার হাজিরা দিয়ে ফেরার পথে আবার মাদক বহনের অভিযোগে আটক হলেন নুর মোহাম্মদ ।





ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার