শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২০ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » কুষ্টিয়া » মাওলানা আব্দুল হামিদ খান ভাষাণী সম্মাননা পদক পাচ্ছেন বনপা’র সভাপতি স্বপন
প্রথম পাতা » কুষ্টিয়া » মাওলানা আব্দুল হামিদ খান ভাষাণী সম্মাননা পদক পাচ্ছেন বনপা’র সভাপতি স্বপন
রবিবার ● ২০ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাওলানা আব্দুল হামিদ খান ভাষাণী সম্মাননা পদক পাচ্ছেন বনপা’র সভাপতি স্বপন

---

ঢাকা প্রতিনিধি ::(৬ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৪৪মি.) সফল এনজিও ব্যক্তিত্ব, সংগঠক ও সমাজসেবক হিসেবে “মাওলানা আব্দুল হামিদ খান ভাষাণী সম্মাননা পদক-২০১৬” পাচ্ছেন বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন ।

আগামী ২৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টায় ঢাকাস্থ সেগুন বাগিচায় প্রফেসর আক্তার ইমাম অডিটরিয়ামে মাওলানা আব্দুল হামিদ খান ভাষাণীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শামসুল আলম স্বপনকে এই বিরল সম্মাননা প্রদান করা হবে।

সম্মাননা প্রদান করছে “ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস” নামে আর্ন্তজাতিক পর্যায়ের একটি মানবাধিকার সংগঠন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিচারপতি সিকদার মকবুল হক।

অনুষ্ঠানটি উদ্বোধন করবেন ভাষাসৈনিক রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ-মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন,পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব তপন কুমার, ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস এর উপদেষ্টা ডিআইজি (অব:) বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার (অব:) ড.নাসির উদ্দিন খান, ভেজাল ও মাদক বিরোধী আন্দোলনের সভাপতি সাংবাদিক মুহাম্মদ আতা উল্লাহ খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস এর চেয়ারম্যান এডভোকেট লুৎফুল আহসান বাবু।
অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক আকতার হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য প্রতি বছর মানবাধিকার সংগঠন ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস বিভিন্ন জনকে সম্মাননা প্রদান করে থাকে।

এ বছর সফল এনজিও ব্যক্তিত্ব, সংগঠক ও সমাজসেবক হিসেবে কুষ্টিয়ার সেবা সংস্থার নির্বাহী পরিচালক, বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপনকে মাওলানা আব্দুল হামিদ খান ভাষাণী সম্মাননা পদক-২০১৬ প্রদান করা হবে।
শামসুল আলম স্বপন অকুতোভয় কলম সৈনিকের এক জীবন্ত প্রতিকৃৎ । অন্যায়ের কাছে মাথা নত করেননি কোন দিন । সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ লেখার কারণে ৪ দলীয় জোট সরকারের আমলে প্রায় দেড় ডজন মামলার আসামী হতে হয়েছিল তাঁকে। জেল জুলুম তাঁকে আটকাতে পারেনি। সাধারণ মানুষের কল্যাণ করায় তাঁর ব্রত।

শামসুল আলম স্বপন ১৯৮০ সালে নিজ গ্রামে গ্রামবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠা করেন “শাহাপুর প্রাথমিক বিদ্যালয় ও জাগরণী ক্লাব”, ১৯৯২ সালে প্রতিষ্ঠা করেন “সেবা (পল্লী উন্নয়ন সংস্থা)” নামে বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও), ২০০১ সালে প্রতিষ্ঠা করেন “সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন(সাকফা)“ নামে সাংবাদিকদের জন্য এনজিও, ২০০৩ সালে প্রতিষ্ঠা করেন “সেবা কম্পিউটার ট্রেনিং সেন্টার”, ২০০৯ সালে নিজ গ্রামে গ্রামবাসীর সহযোগিতায় তিনি প্রতিষ্ঠা করেন “শাহাপুর পশ্চিমপাড়া জামে মসজিদ”, ২০১০ সালে প্রতিষ্ঠা করেন “বিজয় নিউজ ২৪ ডটকম” নামে অনলাইন পত্রিকা, ২০১২ সালে প্রতিষ্ঠা করেন অনলাইন নিউজ পোর্টাল মালিকদের জাতীয় সংগঠন “বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)”, ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন “জাতীয় অনলাইন প্রেসক্লাব”।
সাংবাদিকসহ অসহায় নিপিড়িত মানুষের কাছে তিনি বন্ধুর মত। চরমপন্থী, সন্ত্রাসী, জঙ্গি, রাজনৈতিক দুর্বৃত্ত ও দুর্নীতিবাজদের কাছে তিনি আতংক । সাহসী এই কলম সৈনিকের সাংবাদিকতায় হাতে খড়ি ১৯৭৯ সালে কুষ্টিয়ার জনপ্রিয় সাপ্তাহিক ইস্পাত-এ । এর পর তিনি স্থানীয় দৈনিক আন্দোলনের বাজার, দৈনিক আজকের আলো, দৈনিক আরশীনগর, দৈনিক জয়যাত্রা, দৈনিক দেশতথ্য, দৈনিক গ্রামের কাগজ, জাতীয় দৈনিক বাংলাবাজার পত্রিকা, দৈনিক সংবাদ, দৈনিক আজকের কাগজ, দৈনিক মুক্তকন্ঠ, দৈনিক আমাদের সময় এ দায়িত্ব পালন করেন।
তাঁর জন্ম ১৯৬২ সালের ১লা জানুয়ারী কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের শাহাপুর গ্রামে। পিতা মুহাম্মদ আলী, মাতা ছারা খাতুন ।

শামসুল আলম স্বপন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন লাভ করেন। সাংবাদিকতার উপর তিনি উচ্চপর্যায়ে একাধিক প্রশিক্ষণ গ্রহন করেন এবং সাংবাদিকতায় তিনি বেশকিছু পুরষ্কার লাভ করেন।
শামসুল আলম স্বপন বর্তমানে বিজয় নিউজ ২৪ ডটকমের সম্পাদক,বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সভাপতি,সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন(সাকফা)’র মহাসচিব ও জাতীয় অনলাইন প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শামসুল আলম স্বপন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে আদিবাসী নারী ও শিশুদের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছেন।

“ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস” আর্ন্তজাতিক মানবাধিকার সংগঠন প্রদত্ত মাওলানা আব্দুল হামিদ খান ভাষাণী সম্মাননা পদক লাভ করায় বনপা’র সভাপতি শামসুল আলম স্বপনকে জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ড. মু. জানে আলম রাবিদ, ইন্টারন্যাশনাল নিউজ পোর্টাল এ্যালায়েন্স (ইনপা) এর মহাসচিব নির্মল বড়ুয়া মিলন, রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. আব্বাস উদ্দিন চৌধুরী, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর নির্বাহী সম্পাদক কাজী আব্দুর রউফ, সিএইচটি মিডিয়া টিভি ডটকম এর সম্পাদক জুঁই চাকমা, জুম নিউজ ডটকম এর সম্পাদক পরশ চাকমা, সিএইচটি নিউজ সেভেনটি ওয়ান টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক বিটু বড়ুয়া ও ডেইলী পিপলস নিউজ টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক এডভোকেট লুৎফর নেছা বেগম অভিনন্দন জানিয়েছেন।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)