রবিবার ● ২০ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে নারী পাচারকারী মামলার আসামী গ্রেফতার
নবীগঞ্জে নারী পাচারকারী মামলার আসামী গ্রেফতার
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: (৬ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.৩৩মি.) নবীগঞ্জ উপজেলায় ওয়ারেন্ট ভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে গোপলার বাজার ফাঁড়ি পুলিশ।
জানাযায়, নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল দিনারপুরের গজনাইপুর ইউনিয়নের মামদপুর গ্রামের মৃত ছোয়াদ উল্লার পুত্র টনু মিয়া (৫৫) দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল এবং একাধিকবার টাকার লোভ লালসা দেখিয়ে গ্রামের সহজ সরল যুবতী মেয়েদের বিদেশে পাচার করার একাধিক অভিযোগ রয়েছে বলে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গোপলার বাজার ফাড়ির ইনচার্জ মো. আব্দুর রহমান। জি আর ৪৬/১৬ মামলার ৩২৩/৩২৪/৩০৭/৩৭৮/৩৪ ধারায় টনু মিয়ার বিরুদ্ধে মৌলভীবাজার আদালত ওয়ারেন্টের আদেশ রয়েছে।
২০ নভেম্বর রবিবার ভোর রাতে গোপলার বাজার ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে গজনাইপুর ইউনিয়নের মামদপুর গ্রামের নিজ বাড়ি থেকে থাকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে থাকে হবিগঞ্জ জেলা দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)