সোমবার ● ২১ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙায় শান্তি পরিবহনের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত
মাটিরাঙায় শান্তি পরিবহনের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত
মাটিরাঙা প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙা উপজেলায় বাইল্যছড়ি পৌরসভা টোল আদায় করার এলাকায় ঢাকাগামী নৈশ কোচ শান্তি পরিবহন ও মোটর সাইকেল এর মুখোমুখি সংঘর্ষে শান্তি পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ইসমাইল হোসেন(২৪) নামে এক যুবক নিহত হয়েছে।
২০ নভেম্বর রবিবার রাত ১০টার দিকে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক মাটিরাঙা চৌধুরী পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
এব্যাপারে মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদত হোসেন টিটু সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ লাশ উদ্ধার করেছে। নৈশ কোচ শান্তি পরিবহনের বাসটি আটক করা হয় তবে গাড়ি’র চালক ও হেলপাররা পালিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, খাগড়াছড়ি থেকে ঢাকাগামী শান্তি পরিবহনের নৈশ কোচ (ঢাকা মেট্রো ব- ১৪-০৮৯০) সাথে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের (খাগড়াছড়ি হ- ১১-২৯৯৮) সংর্ঘষ হয়।
ঘটনাস্থলে শান্তি পরিবহন নামক নৈশ কোচের সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় ইসমাইল হোসেন।
স্থানীয়রা শান্তি পরিবহনের বাসটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা