বুধবার ● ২৩ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে ধুমপান করায় দুই যুবককে জরিমানা
বিশ্বনাথে ধুমপান করায় দুই যুবককে জরিমানা
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: বিশ্বনাথে বাসে প্রকাশ্যে ধূমপান করায় দুই যুবককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২২ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা সদরের পুরানবাজারস্থ বিশ্বনাথ-জগন্নাথপুরগামী বাসে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত ইউএনও) আবদুল হকের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
চলন্ত বাসে ওই দুই যুবককে প্রকাশ্যে ধুমপান করায় থানা নিয়ে এসে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের ছয়শত টাকা জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্তরা হলেন-বানিয়াচং এলাকার আপুরউদ্দিনের ছেলে মহিমউদ্দিন ও তারুকাল গোয়াইনঘাট এলাকার নিজামউদ্দিনের ছেলে নাজমুল ইসলাম। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মাসুদুর রহমান, এসআই রাজিব রহমানসহ পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমান আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত ইউএনও) আবদুল হক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, বাসে প্রকাশ্যে ধুমপান করায় দুই যুবককে জরিমানা করা হয়েছে।





ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড