শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৩ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » দোকানির হাত কেটে ফেলল মাদক বিক্রেতা
প্রথম পাতা » অপরাধ » দোকানির হাত কেটে ফেলল মাদক বিক্রেতা
বুধবার ● ২৩ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দোকানির হাত কেটে ফেলল মাদক বিক্রেতা

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৯ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৫মি.) গাজীপুরের টঙ্গীতে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে এক মুদির দোকানির হাত কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

ফাটা মনির নামে পরিচিত একজনের নেতৃত্বে ২০-২২ জনের একটি দল টঙ্গীর খৈরতুল সুখীনগর এলাকায় ২৩ নভেম্বর বুধবার সকাল ৭টার দিকে এই হামলা চালায় বলে জানান গাজীপুর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মুজিবুর রহমান খান।

আহতরা হলেন - হাত হারানো আবুল কাসেম (৪৬), হানিবুর রহমান (৩৫) ও মুর্শিদ (২৬)। তাদের সবার বাড়ি সুখীনগর এলাকায়।

কাউন্সিলর মুজিবুর রহমান এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, মাদক বিক্রেতা ফাটা মনিরের নেতৃত্বে ২০-২২ জন মাদক বিক্রেতা সকালে এলাকায় মহড়া দেয়। এ সময় তারা সামনে যাকে পায় তাকেই চাপাতি ও রাম দা নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

তাদের ধারালো অস্ত্রের আঘাতে মুদি দোকানি আবুল কাসেমের বাম হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে হানিবুর ও মুর্শিদও তাদের হামলায় জখম হন।

টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক তানভীর আনোয়ার জানান, আবুল কাসেমের একটি হাত কেটে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। আরও দুইজন ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকার জাতীয় অর্থপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে।

টঙ্গী থানার এসআই মালেক খসরু খান বলেন, আবুল কাসেমের সঙ্গে মনিরের পূর্বশত্রুতা ছিল। ওই শত্রুতার জেরে মনিরের লোকজনের হামলায় তিনজন আহত হয়েছেন।

পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে তিনি জানান।

নাম না জানিয়ে স্থানীয়রা বলছেন, কয়েক মাস আগে এরশাদনগরের শীর্ষ মাদক বিক্রেতা ফাটা মনির খৈরতুল এলাকায় গিয়ে মাদক ব্যবসা শুরু করেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। তারা মাদক বিক্রি প্রতিরোধে কমিটি গঠন করে। এতে মাদক বিক্রেতারা আরও ক্ষুব্ধ হয়। বুধবার সংগঠিত হয়ে তারা এলাকাবাসীর ওপর এই হামালা চালায়।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)