বৃহস্পতিবার ● ২৪ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » তাজরিন গার্মেন্টস এ নিহতদের স্মরণে রাঙামাটি ব্লাস্ট এর নীরবতা পালন
তাজরিন গার্মেন্টস এ নিহতদের স্মরণে রাঙামাটি ব্লাস্ট এর নীরবতা পালন

ষ্টাফ রিপোর্টার ::(১০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ২.৫৫মি.) বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) রাঙামাটি ইউনিট জেলা শহরের রিজার্ভ বাজারের রাঙামাটি শিশু নিকেতন বিদ্যালয়ে সকালের এসেম্বলীতে ছাত্রছাত্রী ও অভিভাবকদের সাথে নিয়ে ১ মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে ভয়াবহ সেই তাজরিন গার্মেন্টস অগ্নিকান্ডের নিহত ও আহত শ্রমিকদের স্মরন করেছে।
২৪ নভেম্বর বৃহষ্পতিবার সকালে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর আয়োজনে রাঙামাটি শিশু নিকেতন স্কুলে শোকাবহ দিনটি স্মরণ করে।
এসময় রাঙামাটি শশিু নিকেতন এর অধ্যক্ষ মোস্তফা কামাল এবং ব্লাস্ট এর পক্ষ থেকে বক্তব্য দেন কোনিম চাকমা । বক্তারা তাজরিন গার্মেন্টস এ ক্ষতিগ্রস্থদের প্রত্যকেরে যথাযথ ক্ষতপিূরণ এবং আহতদরে উন্নত চকিৎিসা ও র্পূনবাসন, দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নীরবতা পালন কর্মসূচীতে ব্লা্স্ট এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ , রাঙামাটি শিশু নিকেতনের শিক্ষকমন্ডলীগণ,অভিবাবক ও স্কুলের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার তাজরিন গার্মেন্টস এ ভয়াবহ অগ্নিকান্ডে শতাধিক শ্রমিক নিহত ও দুই শতাধিক শ্রমিক আহত হয় । ঘটনার পরবর্তীতে ২০১২ সালে মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বেলা ও আইন ও সালিশ কেন্দ্র (আসক) কর্তৃক উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করা হয়।
এরই প্রেক্ষিতে তাজরিন গার্মেন্টস ট্র্যাজেডির চার বছর পূর্তিতে শ্রমিক নিরাপত্তা ফোরামের সাথে একাত্ম হয়ে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ট্র্যাজেডিতে সকল নিহত ও আহত শ্রমিকের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানাতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে বিদ্যালয়গুলোতে সকালের এসেম্বলীতে ১ মিনিট নীরবতা পালনের পদক্ষেপ গ্রহন করে।





রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার
রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার
রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার
খাগড়াছড়িতে জিপে আগুন
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু