বৃহস্পতিবার ● ২৪ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বেলকুচিতে পানি উন্নয়ন বোর্ডে’র অবৈধ স্থাপনা উচ্ছেদ
বেলকুচিতে পানি উন্নয়ন বোর্ডে’র অবৈধ স্থাপনা উচ্ছেদ
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি :: (১০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৫৫মি.) হাইকোর্টের নির্দেশে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার ওয়াপদাবাদ থেকে পানি উন্নয়ন বোর্ডের অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।
২৪ নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হয়ে অবৈধ স্থাপনা দখল উচ্ছেদ না হওয়া পযন্ত এ অভিযান চলমান থাকবে। সূবর্নসাড়া সাড়া থেকে কামারপড়া পর্যন্ত ওয়াপদাবাধে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ ভাবে গড়ে ওঠা বসত বাড়ি ও দোকান ঘরসহ ৩০২ টি স্থাপনা উচ্ছেদ করার নির্দেশ দিয়েছে হাইকোর্টে।
সিরাজগঞ্জ নির্বাহি ম্যাজিট্টেট নাহিয়ান আহমেদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, পাউবো’র ঊর্ধ্বতন কর্মকর্তারা অবৈধ স্থাপনা অবমুক্ত বিষয়ে হাইকোর্টে রিট মামলা করে এ মামলায় হাইকোর্ট এ অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ প্রদান করেন। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য হাইকোর্ট পর পর দুইটি নোটিশ দেয় কিন্তু এ সব স্থাপনা অপসারন না করার কারনে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।
অবৈব সব স্থাপনা উচ্ছেদ করে পানি উন্নয়ন বোর্ডের কাছে জায়গা বুঝিয়ে না দেয়া পযন্ত এ উচ্ছেদ অভিযান চলমান থাকবে। উচ্ছেদ অভিযানে বেলকুচি উপজেলা নির্বাহি কর্মকতা মোহাম্মদ সাইফুল হাসান, র্যাব-১২ ডিএডি তফিকুর রহমান, পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, বেলকুচি থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন সহ প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ