শিরোনাম:
●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৬ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলা » চট্টগ্রামে দিনব্যাপী ডোপিং বিরোধী কর্মশালা সম্পন্ন (ভিডিওসহ)
প্রথম পাতা » খেলা » চট্টগ্রামে দিনব্যাপী ডোপিং বিরোধী কর্মশালা সম্পন্ন (ভিডিওসহ)
শনিবার ● ২৬ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে দিনব্যাপী ডোপিং বিরোধী কর্মশালা সম্পন্ন (ভিডিওসহ)

---চট্টগ্রাম থেকে ফিরে নির্মল বড়ুয়া মিলন :: (১২ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৫৫মি.) “ডোপিং - কে না বলুন” শ্লোগান নিয়ে খেলাধুলায় মাদক নির্মুলে ডোপিং বিরোধী শিক্ষা এবং সচেতনতামুলক কর্মশালা চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ইউনেস্কো এর খেলাধুলায় মাদক নির্মুলকরন তহবিল, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সি’র আয়োজনে ২৬ নভেম্বর সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কে,বি আব্দুস ছাত্তার মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ওমর ফারুক এনডিসি এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ।
কর্মশালার শুরুতে পবিত্র কোরআন তেলাওযাৎ করেন মাদ্রাসা প্রশিক্ষণ কেন্দ্রের মো. হারুনুর রশীদ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন প্রধান অথিতির বক্তব্যে বলেন, যুবসমাজকে এবং খেলাধুলার জগৎকে ডোপিংমুক্ত রাখতে ডোপিং বিরোধী শিক্ষা এবং সচেতনতামুলক কর্মশালা বর্তমান সরকারের একটি যুগপযোগী পদক্ষেপ। ডোপিং এর বিরুদ্ধে এ কার্যক্রম যুবসমাজের মধ্যে বর্তমানে ব্যাপক সাড়া ফেলেছে।
---
এ কার্যক্রম ধারাবাহিকভাবে সারা দেশে পরিচালনার জন্য আয়োজকদের অনুরোধ জানান মেয়র ।
বিশেষ অথিতি কাজী আখতার উদ্দিন আহমেদ বলেন, বন্দর নগরী চট্টগ্রামে একটি আন্তর্জাতিক মানের সুইমিংপুল নির্মাণের জন্য বরাদ্ধ দেওয়া হয়েছে। তবে বাংলাদেশে বিভিন্ন স্থানে ১০টি সুইমিং পুল থাকলেও চালু রয়েছে মাত্র ২টি, বাকী ৮টি সুইমিংপুল অকেজো অবস্থায় রয়েছে, কারণ সুইমিংপুল কার্যকরী রাখতে হলে তহবিল ও জনবলের অধিক প্রয়োজনীয়তা রয়েছে।
চট্টগ্রামে আন্তর্জাতিক মানের সুইমিংপুল নির্মাণের বিষয়ে বিকেএসপি ও জাতীয় দলের প্রাক্তন সাতারু মাহবুবুর রহমান সাগর সিএইচটি মিডিয়াকে বলেন, চট্টগ্রামে আন্তর্জাতিক মানের সুইমিংপুল নির্মাণ করা হলে চট্টগ্রাম থেকে জাতীয় এবং আন্তর্জাতিক মানের সাতারু তৈরী করা সম্ভব হবে।
ডোপিং বিরোধী শিক্ষা এবং সচেতনতামুলক কর্মশালায় বিভিন্ন ডিসিপ্লিনের ও ফেডারেশনের ১০ জন অফিসিয়াল, ৪৮ জন প্রশিক্ষক, ১২৯ জন খেলোয়াড় ও ৯ জন সাংবাদিকসহ মোট ১৯৬ জন অংশ গ্রহণ করেন।

কর্মশালা মাত্র ৭৫ জনের জন্য আয়োজন করা হলেও খেলোয়াড় ও অফিসিয়াল কর্মকর্তাদের অধিক আগ্রহের কারণে ১৯৬ জন অফিসিয়াল, খেলোয়াড় ও সাংবাদিক অংশ গ্রহণ করেন।
ডোপিং বিরোধী শিক্ষা এবং সচেতনতামুলক কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের এন্টি ডোপিং কমিটির সদস্য সচিব ডা. শফিকুর রহমান।
ডোপিং বিরোধী শিক্ষা এবং সচেতনতামুলক কর্মশালা সঞ্চালনা করেন বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রঞ্জিত কুমার দাশ।
উল্লেখ্য, ডোপিং বিরোধী শিক্ষা এবং সচেতনতামুলক কর্মশালা বাংলাদেশে প্রথম বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরে ঢাকা বিভাগে এবার বন্দর নগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হয়।

পর্যায়ক্রমে দেশব্যাপী ডোপিং বিরোধী শিক্ষা এবং সচেতনতামুলক কর্মশালা পরিচালনা করা হবে বলে সিএইচটি মিডিয়াকে জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের এন্টি ডোপিং কমিটির সদস্য সচিব ডা. শফিকুর রহমান।





খেলা এর আরও খবর

নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)