শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৬ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলা » চট্টগ্রামে দিনব্যাপী ডোপিং বিরোধী কর্মশালা সম্পন্ন (ভিডিওসহ)
প্রথম পাতা » খেলা » চট্টগ্রামে দিনব্যাপী ডোপিং বিরোধী কর্মশালা সম্পন্ন (ভিডিওসহ)
শনিবার ● ২৬ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে দিনব্যাপী ডোপিং বিরোধী কর্মশালা সম্পন্ন (ভিডিওসহ)

---চট্টগ্রাম থেকে ফিরে নির্মল বড়ুয়া মিলন :: (১২ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৫৫মি.) “ডোপিং - কে না বলুন” শ্লোগান নিয়ে খেলাধুলায় মাদক নির্মুলে ডোপিং বিরোধী শিক্ষা এবং সচেতনতামুলক কর্মশালা চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ইউনেস্কো এর খেলাধুলায় মাদক নির্মুলকরন তহবিল, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সি’র আয়োজনে ২৬ নভেম্বর সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কে,বি আব্দুস ছাত্তার মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ওমর ফারুক এনডিসি এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ।
কর্মশালার শুরুতে পবিত্র কোরআন তেলাওযাৎ করেন মাদ্রাসা প্রশিক্ষণ কেন্দ্রের মো. হারুনুর রশীদ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন প্রধান অথিতির বক্তব্যে বলেন, যুবসমাজকে এবং খেলাধুলার জগৎকে ডোপিংমুক্ত রাখতে ডোপিং বিরোধী শিক্ষা এবং সচেতনতামুলক কর্মশালা বর্তমান সরকারের একটি যুগপযোগী পদক্ষেপ। ডোপিং এর বিরুদ্ধে এ কার্যক্রম যুবসমাজের মধ্যে বর্তমানে ব্যাপক সাড়া ফেলেছে।
---
এ কার্যক্রম ধারাবাহিকভাবে সারা দেশে পরিচালনার জন্য আয়োজকদের অনুরোধ জানান মেয়র ।
বিশেষ অথিতি কাজী আখতার উদ্দিন আহমেদ বলেন, বন্দর নগরী চট্টগ্রামে একটি আন্তর্জাতিক মানের সুইমিংপুল নির্মাণের জন্য বরাদ্ধ দেওয়া হয়েছে। তবে বাংলাদেশে বিভিন্ন স্থানে ১০টি সুইমিং পুল থাকলেও চালু রয়েছে মাত্র ২টি, বাকী ৮টি সুইমিংপুল অকেজো অবস্থায় রয়েছে, কারণ সুইমিংপুল কার্যকরী রাখতে হলে তহবিল ও জনবলের অধিক প্রয়োজনীয়তা রয়েছে।
চট্টগ্রামে আন্তর্জাতিক মানের সুইমিংপুল নির্মাণের বিষয়ে বিকেএসপি ও জাতীয় দলের প্রাক্তন সাতারু মাহবুবুর রহমান সাগর সিএইচটি মিডিয়াকে বলেন, চট্টগ্রামে আন্তর্জাতিক মানের সুইমিংপুল নির্মাণ করা হলে চট্টগ্রাম থেকে জাতীয় এবং আন্তর্জাতিক মানের সাতারু তৈরী করা সম্ভব হবে।
ডোপিং বিরোধী শিক্ষা এবং সচেতনতামুলক কর্মশালায় বিভিন্ন ডিসিপ্লিনের ও ফেডারেশনের ১০ জন অফিসিয়াল, ৪৮ জন প্রশিক্ষক, ১২৯ জন খেলোয়াড় ও ৯ জন সাংবাদিকসহ মোট ১৯৬ জন অংশ গ্রহণ করেন।

কর্মশালা মাত্র ৭৫ জনের জন্য আয়োজন করা হলেও খেলোয়াড় ও অফিসিয়াল কর্মকর্তাদের অধিক আগ্রহের কারণে ১৯৬ জন অফিসিয়াল, খেলোয়াড় ও সাংবাদিক অংশ গ্রহণ করেন।
ডোপিং বিরোধী শিক্ষা এবং সচেতনতামুলক কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের এন্টি ডোপিং কমিটির সদস্য সচিব ডা. শফিকুর রহমান।
ডোপিং বিরোধী শিক্ষা এবং সচেতনতামুলক কর্মশালা সঞ্চালনা করেন বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রঞ্জিত কুমার দাশ।
উল্লেখ্য, ডোপিং বিরোধী শিক্ষা এবং সচেতনতামুলক কর্মশালা বাংলাদেশে প্রথম বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরে ঢাকা বিভাগে এবার বন্দর নগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হয়।

পর্যায়ক্রমে দেশব্যাপী ডোপিং বিরোধী শিক্ষা এবং সচেতনতামুলক কর্মশালা পরিচালনা করা হবে বলে সিএইচটি মিডিয়াকে জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের এন্টি ডোপিং কমিটির সদস্য সচিব ডা. শফিকুর রহমান।





আর্কাইভ