সোমবার ● ২৮ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে অবস্থান ধর্মঘট পালন করেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে অবস্থান ধর্মঘট পালন করেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :: (১৪ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.১৫মি.) স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের পর ২৮ নভেম্বর সোমবার ক্লাশ ও পরীক্ষা বর্জন করে অবস্থান ধর্মঘট পালন করেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উল্লেখ্য গতকাল ২৭ নভেম্বর রবিবার সকাল ১১টায় রাঙামাটি শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধনের আয়োজন করে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জানান তৃতীয় দিনের মতো শিক্ষার্থীদের আন্দোলন চলছে । ক্লাশ পরীক্ষা বর্জন করে অবস্থান ধর্মঘট চলছে।
সোমবার ২৮ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয় অবস্থান ধর্মঘট চলে দুপুর ২টা পর্যন্ত। শিক্ষার্থীদের দাবি ছাত্র/ছাত্রীদের স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে উদ্ধর্তন কতৃৃপক্ষের সুস্পষ্ট ঘোষনা না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। শিক্ষার্থীরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানায় তারা আরো কঠোর কর্মসূচীর ডাক আসতে পারে।





সিসিটিভির আওতায় রাঙামাটি শহর
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত