মঙ্গলবার ● ২৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বাসের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত
বাসের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৫ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৫মি.) গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকায় বাসের ধাক্কায় ইসমাইল হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী হোসনে আরা আক্তার আহত হন।
২৯ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কে আমরাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন কাপাসিয়ার বেলাসী এলাকার নূরুল ইসলাম নূরু মিয়ার ছেলে। তিনি ওই এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দিন বলেন, সকালে বেলাসী থেকে ইসমাইল হোসেন মোটরসাইকেল ভাড়ায় হোসনে আরা আক্তার নামে এক যাত্রী নিয়ে আমরাইদ বাজারের দিকে যাচ্ছিলেন।
এ সময় আমরাইদ বাজারের কাছে পৌঁছালে পেছন থেকে আসা যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ইসমাইল হোসেন মারা যান এবং যাত্রী হোসনে আরা আক্তার আহত হন।
এলাকাবাসী হোসনে আরাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে পাঠায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আহত হোসনে আরা আক্তার কাপাসিয়া হলি ক্রিসেন্ট হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি বেলাসী এলাকায় বলেও জানান এসআই হেলাল।





ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার