বুধবার ● ৩০ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চুক্তির ১৯ বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদের সাংবাদিক সন্মেলন
পার্বত্য চুক্তির ১৯ বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদের সাংবাদিক সন্মেলন
সুগত চাকমা, ষ্টাফ রিপোর্টার :: (১৬ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৬মি.) পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে বুধবার ৩০নভেম্বর রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।
জেলা পরিষদ মিনি সন্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে বক্তব্যে রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য রেমালিয়ান পাংখোয়া ও নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ।
সংবাদ সন্মেলনে বলা হয়, আগামী ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তির ১৯ তম বর্ষ পূর্তি উপলক্ষে জেলা পরিষদের পক্ষ থেকে বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সংবাদ সন্মেলনে পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, পার্বত্য শান্তি চুক্তির অন্যতম বিষয় ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠন করা হয়েছে।
বৃষকেতু চাকমা বলেন, ভূমি কমিশনের কাজ বাস্তবায়নের জন্য প্রক্রিয়া চলছে। বর্তমান সরকারের সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চুক্তির পূর্নাঙ্গভাবে বাস্তবায়ন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।





রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান
রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ
রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
রাঙামাটিতে চার জনের যাবজীবন
কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত