শনিবার ● ৩ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » জেলা পরিষদ নির্বাচনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
জেলা পরিষদ নির্বাচনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি ::(১৯ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৬মি.) আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৯নং বিশ্বনাথ উপজেলা ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে প্রতিদ্বন্দিতা করার জন্য মনোনয়নপত্র দাখিলকারী ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ২ জন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ (বাতিল) ঘোষণা করেছেন সিলেটের রিটার্ণিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জয়নাল আবেদীন। ৩ডিসেম্বর শনিবার বিকেলে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয় এ ঘোষণা প্রদান করেন তিনি।
মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন- বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ নেতা ও দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম মতছিন, আওয়ামী লীগ নেতা ও রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, আওয়ামী লীগ নেতা কিনু মিয়া, সিলেট জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মঈনুল হক, সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোছাদ্দিক হোসেন সাজুল, জাতীয় পার্টি নেতা সহল-আল রাজী।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শামছুল ইসলাম ও উপজেলার রামপাশা ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক আবুল কাহার।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ