মঙ্গলবার ● ৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলা » পঞ্চগড়ে অনূর্ধ্ব-১৬ কুস্তি খেলোয়াড় বাছাই সমাপ্ত
পঞ্চগড়ে অনূর্ধ্ব-১৬ কুস্তি খেলোয়াড় বাছাই সমাপ্ত
ক্রীড়া প্রতিবেদক :: (২২ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৫৭মি.) জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ও বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তৃণমুল পর্যায়ে প্রতিভাবান অনূর্ধ্ব-১৬ কুস্তি খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম-২০১৬ শেষ হয়েছে ৫ডিসেম্বর সোমবার ।
পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম জিমন্যাশিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রশিক্ষণ প্রাপ্ত খেলোয়াড়দের হাতে সনদপত্র তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহসভাপতি এ্যাড মির্জা নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব হাসান ও মো.আব্দুর কাদের প্রমুখ।
বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন জাতীয় কোচ আশরাফ আলি। সহকারী কোচের দায়িত্বে ছিলেন আব্দুল্লাহ আল মামুন। বাছাই পর্বে জেলার বিভিন্ন স্থান হতে ৪০জন ছেলে ও ৩০জন মেয়ে মোট ৭০জন অংশ গ্রহন করে। এদের মধ্য থেকে ২০জনকে বাছাই করে ১০দিন প্রশিক্ষণ প্রদান করা হয়।





রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত