শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কাশিমপুর কারাগারে মেয়র মান্নান
প্রথম পাতা » গাজিপুর » কাশিমপুর কারাগারে মেয়র মান্নান
বুধবার ● ৭ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাশিমপুর কারাগারে মেয়র মান্নান

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৩ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৪মি.) গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র এম এ মান্নানকে চাঁদাবাজি ও মারধরের মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজিরের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

৭ ডিসেম্বর বুধবার গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আবদুল হাই এ আদেশ দেন।

গাজীপুর আদালতের ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান, চাঁদা দাবি ও মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলায় এম এ মান্নানকে একদিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে বুধবার দুপুরে গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মোহাম্মদ আবদুল হাই তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ১০ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে টঙ্গী শিলমুন এলাকার মোঃ রমিজ উদ্দিন গত ২৪ নভেম্বর বৃহস্পতিবার জয়দেবপুর থানায় এম এ মান্নানসহ ৭ জনের নামে এবং অজ্ঞাত আরো ২-৩ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় গত ৪ ডিসেম্বর রবিবার একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গাজীপুরের মেয়র মান্নানের আইনজীবী ডঃ মোঃ সহীদুজ্জামান জানান, যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় মেয়র এম এ মান্নানকে ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেফতার করা হয়। ২২ মামলায় জামিনের পর হাইকোর্ট থেকে জামিন লাভের পর তিনি চলতি ২০১৬ সালের ২ মার্চ কারামুক্ত হন। এপ্রিল মাসে তিনি মেয়র পদ ফিরে পান।

এ অবস্থায় চলতি বছরের ১৫ এপ্রিল এমএ মান্নানকে ফের নাশকতার মামলায় গ্রেফতার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাকে ফের বরখাস্ত করা হয়। গত ১৫ এপ্রিল থেকে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে। তার বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে।





আর্কাইভ