শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পাহাড়ে বর্তমান সেনাবাহিনীর ভুমিকা অভিবাদন যোগ্য : কনসার্ট ফর সলিডারিটি অনুষ্ঠানে সন্তু লারমা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পাহাড়ে বর্তমান সেনাবাহিনীর ভুমিকা অভিবাদন যোগ্য : কনসার্ট ফর সলিডারিটি অনুষ্ঠানে সন্তু লারমা
বৃহস্পতিবার ● ৮ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাহাড়ে বর্তমান সেনাবাহিনীর ভুমিকা অভিবাদন যোগ্য : কনসার্ট ফর সলিডারিটি অনুষ্ঠানে সন্তু লারমা

---নির্মল বড়ুয়া মিলন :: (২৪ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৫০মি.) পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের জনগণ যে শিক্ষা, সংস্কৃতি ও বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পরে আছে সে বাস্তবতায় বর্তমান সেনাবাহিনীর ভুমিকা অভিবাদন যোগ্য। তিনি ক্রীড়া, শিক্ষা ও সংস্কৃতি উন্নয়নে ৩০৫ পদাতিক রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সানাউল হক পিএসসি’র ভুমিকা ও আন্তরিকতার ভুঁইসী প্রশংসা করেন। এই পার্বত্য অঞ্চলের বুকে সংস্কৃতির অন্যতম দিক সঙ্গীত নিয়ে যারা জীবণকে রচনা করে চলেছেন তাদের গাওয়া “জল পাহাড়ের গান” নামক এলবামের গানে পার্বত্য অঞ্চলের জীবন ধারার সার্বিক চিত্রের কিছুটা আমরা খুঁজে পাবো। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পরিচিতি প্রদানে পার্বত্য অঞ্চলের খেলোয়াড়েরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে বলেও মন্তব্য করেন সন্তু লারমা।
৮ ডিসেম্বর বৃহষ্পতিবার সন্ধ্যায় রাঙামাটি চিংহ্লা মারী ষ্টেডিয়ামে চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের পৃষ্ঠপোষকতায় রাঙামাটি ৩০৫ পদাতিক রিজিয়নের ব্যবস্থাপনায় ও রাঙামাটি সদর জোন ১৬ বীর এর আয়োজনে কনসার্ট ফর সলিডারিটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙামাটি সদর জোন ১৬ বীর এর আয়োজনে রাঙামাটি চিংহ্লা মারী ষ্টেডিয়ামে ৮ডিসেম্বর সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের আনন্দ লোকে মঙ্গল আলোকে বিরাজ সত্য সুন্দর….. গানের সাথে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অগ্নিবীনা’র প্রকাশনায় সাতজন উল্লেখযোগ্য শিল্পীর গান নিয়ে “জল পাহাড়ের গান” নামক সিডির মোড়ক উন্মোচন, রাঙামাটি জেলার কৃতি খেলোয়াড়দের সম্মাননা ও পাহাড়ে পাহাড়ী-বাঙ্গালী সম্প্রীতি বন্ধনে কনসার্ট ফর সলিডারিটি নামে উন্মুক্ত কনসার্ট অনুষ্ঠানে রাঙামাটি অঞ্চলের উপজাতীয় উদীয়মান ও গুণী শিল্পীদের গানের সিডি মোড়ক উন্মোচন করা হয়।
---“জল পাহাড়ের গান” এলবামে গাওয়া শিল্পীরা হলেন রঞ্জিত দেওয়ান, রুপায়ন দেওয়ান, কোয়েল চাকমা, নন্দন দেওয়ান, পার্কি চাকমা, অর্চি রন মারমা ও জয়ন্তী চাকমা।
এসময় অতিথি হিসেবে রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য উষাতন তালুকদার, ৩৩৩ ম-৩৩ সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, তত্বাবধায়ক সরকারের সাবেক বিশেষ সহকারী চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, ৩০৫ পদাতিক রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সানাউল হক পিএসসি, রাঙামাটি বিজিবি’র সেক্টর কমান্ডার, ২০ বীর ইনফেন্টারী রেজিমেন্ট রাঙামাটি জোনের জোন কমান্ডার ল্যাঃ কর্ণেল মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম পিএসসি, ডিজিএফআই, আর্মি সিকিউরিটি ইউনিট, এনএসআই এর কর্মকর্তাগণ, রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, সেনা সদর দপ্তরের আইএসপিআর এর প্রতিনিধি, রাঙামাটি রিজিয়নের জি টু মেজর তানভির সালেহ, জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ রাঙামাটি জেলার উচ্চ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাগণ, জেলার সুশীল সমাজ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, স্থানীয় শিল্পীদের গাণের সুরে নৃত্য, ১৬ বীর ইনফেন্টারী রেজিমেন্ট রাঙামাটি জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. নাইম-উল- হাসান খান পিএসসি স্বাগত বক্তব্য রাখেন।
৩০৫ পদাতিক রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সানাউল হক পিএসসি বলেন, এস এ গেমস এ দেশের জন্য সুনাম বয়ে আনা রাঙামাটির চারজন কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিতে পেরে আমি আনন্দিত। তিনি বলেন, আমি আশাবাদী কনসার্ট ফর সলিডারিটি অনুষ্ঠানটি পাহাড়ে শান্তি ও সম্প্রীতির এক সাফল্য বার্তা বয়ে আনবে।
---অনুষ্ঠান শুরুতে আলোচনা সভা, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট ২০১৩, ২০১৪ ও ২০১৫ রানার্স আপ ও ২০১৬ সালের চ্যাম্পিয়ন ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যায়ের ফুটবল বালিকা দল এবং এসএ গেমস এ পদক বিজয়ী রাঙামাটি পার্বত্য জেলার ভারোত্তলনে রৌপ্য পদক বিজয়ী ফুলপতি চাকমা, কুস্তিতে তাম্র পদক বিজয়ী নদী চাকমা, তাইকোন্ডোতে তাম্র পদক বিজয়ী প্রভা চাকমা ও কাবাডী খেলায় দলগত ভাবে তাম্র পদক বিজয়ী জুনি চাকমাকে আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলায় সুনাম অর্জন করায় সংবর্ধনা ও পুরস্কৃত করা হয়।

সংবর্ধনা ও পুরস্কার গ্রহন করতে আসা ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান সিএইচটি মিডিয়াকে বলেন, ফুটবল বালিকা দলের তিন জন খেলোয়াড় বর্তমান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরিচালিত অনুর্ধ-১৬ আন্তর্জাতিক টুর্ণামেন্টের প্রশিক্ষণ ক্যাম্পে রয়েছে এবং আমাদের স্কুলের খেলোয়াড়দের ছাত্রীনিবাস রাঙামাটি রিজিয়নের সহযোগিতা নির্মাণ করা হয়েছে।
কনসার্ট ফর সলিডারিটি অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন মো. মোস্তফা কামাল ও সোহেলী ত্রিপুরা।
দর্শকে কানায় কানায় পরিপূর্ণ রাঙামাটি চিংহ্লা মারী ষ্টেডিয়ামে উন্মুক্ত কনসার্টে জেলার সর্বস্তরের জনসাধারন উপভোগ করেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান
পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)