শুক্রবার ● ৯ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিলেটে ফুটপাতে উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ
সিলেটে ফুটপাতে উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ
সিলেট প্রতিনিধি :: (২৫ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৩৭মি.) সিলেট মহানগরীর বন্দরবাজার থেকে আম্বরখানা পর্যন্ত ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য অভিযান চালিয়েছে সিলেট মহানগর পুলিশ।
৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে এ অভিযান শুরু হয়ে শেষ হয় বিকেল সাড়ে ৫টায় ও আজ ৯ ডিসেম্বর শুক্রবার এই অভিযান অব্যাহত রয়েছে। অভিযানকালে বন্দরবাজার করিমউল্লাহ মার্কেটের সামনে থেকে শুরু হয়ে জিন্দাবাজার, চৌহাট্টা, দরগা গেইট ও আম্বরখানা এলাকার ফুটপাতের অবৈধ দোকান অন্যান্য স্থাপনা উচ্ছেদ করে পুলিশ।
বিভিন্ন মার্কেটের সামনের ফুটপাতের রাখা ব্যবসায়ীদের সাইনবোর্ড ও মালামাল তুলে গাড়িতে তুলে নিয়ে যায়। রাস্তায় রাখা একটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ। পুলিশ সূত্র জানায়, অভিযানে প্রায় ২০টি অবৈধ দোকান উচ্ছেদ ও মালিকদের নামা-ঠিকানা লিখে নেয়া হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, একটি মোটরসাইকেল, ব্যানার, সাইনবোর্ড, কাপড়ের ব্যাগ, বিভিন্ন প্লাস্টিকজাত দ্রব্য ও কয়েকটি খাট ইত্যাদি।
মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) ফয়ছল মাহমুদের নেতৃত্বে অর্ধশতাধিক পুলিশ সদস্য এ অভিযানে অংশ নেন।
উপকমিশনার (উত্তর) ফয়সল মাহমুদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এ অভিযানটি আলাদা কোনো অভিযান নয়। এটি পুলিশের নিয়মিত অভিযানের অংশ। তা অব্যাহত আছে এবং থাকবে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)