সোমবার ● ১২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে নারী নির্যাতন নির্মূলকরণে মানববন্ধন
ঝিনাইদহে নারী নির্যাতন নির্মূলকরণে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৮ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.৫৮মি.) “রঙিন পৃথিবীর রঙিন আলো, সকল নারী থাকুক ভালো” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নারী নির্যাতন নির্মূলকরণ প্রচারাভিযান পক্ষ উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ১২ ডিসেম্বর সোমবার সকালে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও ব্রাকের আয়োজনে শহরের পায়রাচত্বরে এ কর্মসূচী পালন করা হয়।
ঘন্টাব্যাপী এই মানবন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি আমিনুর রহমান টুকু, জেলা ব্রাক প্রতিনিধি শফিকুল ইসলাম। কর্মসূচীতে সরকারী, বেসরকারী কর্মকর্তা, শিক্ষক ও সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সেসময় বক্তারা নারী নির্যাতন বন্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।





কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা