সোমবার ● ১২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত
গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৮ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.৫০মি.) গাজীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক প্রকৌশলী নিহত হয়েছেন।
১২ ডিসেম্বর সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সিটি-কর্পোরেশনের কোনাবাড়ির তুসুকা পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
নিহত প্রকৌশলীর নাম তপন মন্ডল (৩৭)। তিনি গাজীপুর সিটি-কর্পোরেশন সমরসিংহ এলাকার সূর্য মহন মন্ডলের ছেলে। তিনি গাজীপুর সিটি-কর্পোরেশনের উপ-প্রকৌশলী ছিলেন।
সালনা-কোনাবাড়ি হাইওয়ে থানার এসআই মো. আলিফ উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, তপন মোটরসাইকেলে সিটি কর্পোরেশনের আমবাগ আঞ্চলিক শাখায় যাচ্ছিলেন। পথে তুসুকা কারখানার সামনে পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর চালক জিয়াউর রহমানসহ (২৫) ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান তিনি।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)