শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » শীতলক্ষ্যায় নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ৫
প্রথম পাতা » গাজিপুর » শীতলক্ষ্যায় নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ৫
শনিবার ● ৩১ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শীতলক্ষ্যায় নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ৫

---গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের অদূরে শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবিতে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাঁচজন নিখোঁজ হয়েছেন।

৩০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পার্শ্ববর্তী নরসিংদী জেলার শিবপুর উপজেলার পারাতলা থেকে নৌকায় করে নদী পারাপারের সময় কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যাত্রীরা একটি অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছিলেন।

নিহতরা হলেন-নরসিংদী জেলার শিবপুর উপজেলার পাড়াতলা গ্রামের আতিক (২৫) ও অজ্ঞাত এক শিশু (৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে নরসিংদী জেলার শিবপুর উপজেলার পাড়াতলা গ্রাম। পশ্চিমপাড়ে গাজীপুরের কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ গ্রাম। কাপাসিয়ার তারাগঞ্জে তাজউদ্দীন ময়েজউদ্দিন স্মৃতি সংসদ ১৬ ডিসেম্বর থেকে পক্ষকালব্যাপী তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিজয় মেলা চলেছিল। আজ শুক্রবার ছিল মেলার শেষ দিন। এদিন রাতে কনসার্টের আয়োজন করা হয়। এতে ঢাকা থেকে নামিদামি শিল্পী মিলা, ফকির সাহাবুদ্দিন ও চঞ্চল চৌধুরীসহ বেশ কয়েকজন শিল্পী থাকার কথা ছিল। ওই অনুষ্ঠানে যোগ দিতে পাড়াতলা খেয়াঘাট থেকে কমপক্ষে অর্ধশত যাত্রী নিয়ে নৌকাটি পশ্চিম পাড়ে তারাগঞ্জ খেয়াঘাটের কাছাকাছি এসে ডুবে যায়। এতে প্রায় ত্রিশ জন সাঁতরিয়ে পাড়ে উঠতে সক্ষম হন। স্থানীয়রা চেষ্টা করে এক শিশুসহ দুজনের লাশ উদ্ধার করেছে।

ডুবে যাওয়া নৌকায় থাকা যাত্রী মানিক মিয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, স্ত্রী ও এক ছেলেকে নিয়ে তিনি পাড়ে উঠেছেন। নৌকায় কমপক্ষে ৫০ জন যাত্রী ছিল।

কাপাসিয়া উপজেলার চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখন পর্যন্ত এক শিশুসহ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। পাঁচ-ছয়জনের মতো নিখোঁজ রয়েছে।

নিখোঁজদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টঙ্গী স্টেশন থেকে ডুবুরিদল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এক শিশুসহ দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। পুলিশ, উপজেলা ও ইউনিয়ন প্রশাসনের সঙ্গে স্থানীয় লোকজন উদ্ধার কাজে যোগ দিয়েছেন। ডুবুরিকে দলকে খবর পাঠানো হয়েছে। রাত ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছিল।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে

আর্কাইভ